-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
বরিশালের বিপক্ষে রান-আউটের পর আশরাফুল।[/caption]
করোনার মধ্যে ফিটনেস নিয়ে কাজ করেছেন আশরাফুল। ওজনটাও বেশ কমিয়েছেন। বিসিবি প্রেসিডেন্টস কাপে সুযোগ না পেলেও দল পেয়েছেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে। সেখানে রাজশাহীর হয়ে মাঠে নেমে প্রথম ম্যাচে ৬ রান করে আউট হন এ ডানহাতি ব্যাটসম্যান। নিজের খেলা দ্বিতীয় ম্যাচে ২৫ রানে অপরাজিত থাকেন তিনি। তিন নম্বর ম্যাচে রান আউট হওয়ার আগে ৬ রান করেন।
আশরাফুলের কাছে দলের প্রত্যাশা আরো বেশি। রাজশাহীর প্রধান কোচ সরোয়ার ইমরান বলেন, ‘আশরাফুলের ব্যাডলাক ঠিক বলব না। আশরাফুলের সিদ্ধান্তগুলো, আউটগুলো একটু দৃষ্টিকটু ছিল। তারপরেও আমি মনে করি আশরাফুল টেকনিক্যালি এবং ট্যাকটিক্যালি আগের অবস্থায় ফিরে আসছে। ওর একটা বড় স্কোরের অপেক্ষায় আছি আমরা।’
আশরাফুলের ব্যাটে রান দেখতে চান সমর্থকদের বড় একটা অংশ। অনেকেই চান আবার জাতীয় দলে ফিরুক সাবেক এই অধিনায়ক। তবে লাল-সবুজের প্রতিনিধি হয়ে ফিরতে আশরাফুলকে যে বড়সড় পরীক্ষা দিতে হবে, সেটিও মনে করিয়ে দেন সরোয়ার ইমরান।
মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে সরোয়ার ইমরান জানান, ‘আমি আশাবাদী। গত আড়াই মাস আমরা এক সাথে কাজ করছি, ম্যাচ খেলছি। সেই হিসেবে আশরাফুল তো টেকনিক্যালি আগের জায়গায় ফেরত আসছে এবং ট্যাকটিক্যালি ও মানসিকভাবে কতদূর আগাতে পারবে এটার উপরই নির্ভর করবে ও আন্তর্জাতিক পর্যায়ে খেলতে পারবে কিনা।’
‘মেন্টালি স্ট্রং হতে হবে আরো। আর ফিজিক্যাল এবং ট্যাকটিক্যাল পার্টটাতে যদি সে আরো স্ট্রং হতে পারে তাহলে সে আন্তর্জাতিক পর্যায়ে খেলতে পারবে।’- সাথে যোগ করেন তিনি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 