-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

২০২০ সালের অক্টোবর মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে কাজ শুরু করেন র্যাডফোর্ড। করোনার কারণে এই ক'মাসে বাংলাদেশের এইচপি, 'এ' দল কিংবা ইমার্জিং দল কোনোটারই আন্তর্জাতিক দলের বিরুদ্ধে খেলা ছিল না। সেই অর্থে র্যাডফোর্ডের বড় পরীক্ষা হতে পারতো আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে আসন্ন সিরিজ। তবে লাল ও সাদা বলের এই সিরিজে অসুস্থতার কারণে থাকছেন না র্যাডফোর্ড।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্যমতে হাই পারফরম্যান্স দলের ব্যবস্থাপক জামাল বাবু বলেছেন, 'টবি অসুস্থ আছেন এবং আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে বাংলাদেশের সিরিজ চলাকালীন তিনি বাংলাদেশে আসতে পারবেন না। চম্পাকা রমানায়েকে ইতোমধ্যে দলের সাথে যোগ দিয়েছেন এবং এই সিরিজে টবির পরিবর্তে তিনিই দায়িত্ব পালন করবেন।'
বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে আয়ারল্যান্ড উলভসের এই সিরিজ শুরু হবে আগামী ২৬ ফেব্রুয়ারি। চারদিনের খেলাটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। 