-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ডাবলিনে শুক্রবার (৩ মে) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল স্বাগতিক আয়ারল্যান্ড। বিশ্বকাপের স্বাগতিকদের বোলিং তোপে আইরিশদের দলীয় সংগ্রহ থেমে যায় ১৯৮ রানে, ৪৩.১ ওভার খেলে অলআউট হলে।
অনিবার্য কারণে ইনিংসের দৈর্ঘ্য অবশ্য কমে আসে ৪৫ ওভারে। আয়ারল্যান্ডের পক্ষে পোল স্টার্লিং ৩৩, মার্ক অ্যাডাইর ৩২, অ্যান্ড্রু বালবির্নি ২৯ ও জর্জ ডকরেল ২৪ রান করেন।
ইংল্যান্ডের পক্ষে লিয়াম প্ল্যাঙ্কেট চারটি ও টম কুরান তিনটি উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নামা ইংল্যান্ড জেমস ভিন্স ও ডাউইড মালানের ব্যাটে ভর করে ভালো শুরুর ইঙ্গিত দিলেও ভিন্স ১৮ ও মালান ২৪ রান করে সাজঘরে ফেরার পর ব্যাটিং লাইনআপে ধ্বস নামে। জোর রুট ৭, অধিনায়ক এউইন মরগ্যান ০ ও জো ডেনলি ৮ রানে ফিরে গেলে চাপে পড়ে যায় ইংলিশরা।
ডেভিড উইলি ভালো করার ইঙ্গিত দিয়েও ২০ রান করে ফেরেন। এতে চাপ ঘনীভূত হয় আরও। তবে সেই চাপ সামাল দেন বেন ফক্স ও টম কুরান। দুজনের দারুণ পার্টনারশিপ দলকে এনে দেয় জয়, ৪ উইকেট ও ৩ ওভার হাতে রেখেই।