-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

১০ উইকেটে জিতল ওয়েস্ট ইন্ডিজ[/caption]
গ্রেনাডায় টস হেরে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২০৪ রানে অল-আউট হয় ইংল্যান্ড। শেষ উইকেটে সাকিব মাহমুদ ও জ্যাক লিচের ৯০ রানের জুটিতে দুইশ পার করেছিল সফরকারীরা। জবাবে জশুয়া ডি সিলভার শতকে ২৯৭ রান সংগ্রহ করেছিল ওয়েস্ট ইন্ডিজ।
দ্বিতীয় ইনিংসে আরও বড় বিপদে পড়ে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষের দুই সেশনে ৫৩ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১০৩ রান। কাইল মেয়ার্স একাই পাঁচ উইকেট শিকার করে ধ্বসিয়ে দিয়েছিলেন ইংলিশদের।
১০ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল ইংল্যান্ড। চতুর্থ দিন সকালে মাত্র ১১.২ ওভার খেলেই অল-আউট হয় ইংল্যান্ড। সকালবেলা দুইটি উইকেটই শিকার করেন কেমার রোচ। আগের দিন পাঁচ উইকেট পেয়েছিলেন কাইল মেয়ার্স। ইংল্যান্ড অল-আউট হয় ১২০ রানে। ফলে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ২৮ রান।
[caption id="attachment_196030" align="aligncenter" width="700"]
টেস্ট ক্যারিয়ারের প্রথম শতক হাঁকিয়ে ম্যাচসেরা জশুয়া ডি সিলভা[/caption]
ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট ২১ বলে ২০ রানের দ্রুতগতির ইনিংস খেলে পাঁচ ওভারের ভেতরেই দলকে জয় এনে দেন। এই জয়ে ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচসেরা হয়েছেন শতক হাঁকানো জশুয়া ডি সিলভা।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ২০৪/১০ (৮৯.৪ ওভার)
সাকিব ৪৯, লিচ ৪১*, লিস ৩১, ওকস ২৫;
সিলস ৩/৪০, মেয়ার্স ২/১৩, জোসেফ ২/৩৩, রোচ ২/৪১।
ওয়েস্ট ইন্ডিজ ২৯৭/১০ (১১৬.৩ ওভার)
জশুয়া ১০০*, ক্যাম্পবেল ৩৫, জোসেফ ২৮, মেয়ার্স ২৮, রোচ ২৫;
ওকস ৩/৫৯, সাকিব ১/৪৫, স্টোকস ২/৪৮, ওভারটন ২/৮১।
ইংল্যান্ড ১২০/১০ (৬৪.২ ওভার)
লিস ৩১, বেয়ারস্টো ২২;
মেয়ার্স ৫/৯, রোচ ২/১০।
ওয়েস্ট ইন্ডিজ ২৮/০ (৪.৫ ওভার)
ব্রাথওয়েট ২০*, ক্যাম্পবেল ৬*;
ওয়েস্ট ইন্ডিজ ১০ উইকেটে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 