-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড হেরেছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে। একদিন হাতে রেখেই এই জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। বড় হারের ক্ষত কাটিয়ে ওঠার সময় পেল না ইংল্যান্ড, তার আগেই আবার তাদের কাঁধে জরিমানার ভার তুলে দিলো আইসিসি। মন্থর গতির ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে ইংল্যান্ডকে।
গ্যাবা টেস্টে নির্ধারিত সময়ের চেয়ে পাঁচ ওভার পিছিয়ে ছিল ইংল্যান্ড। নিয়ম অনুযায়ী, প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়। সেই অনুযায়ীই, জো রুটের দলকে তাদের ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল থেকেও ইংল্যান্ডকের ৫ পয়েন্ট কর্তন করা হয়েছে।
একই সাথে জরিমানা গুনতে হচ্ছে, ম্যাচের একমাত্র সেঞ্চুরিয়ান হেডকেও। অশালীন ভাষা ব্যবহারের জন্য তাকে জরিমানা করা হয়েছে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৭৭তম ওভারে বেন স্টোকসের একটি বল খেলতে পরাস্ত হয়ে মেজাজ হারান হেড। তখনই তিনি অশালীন ভাষা ব্যবহার করেন। ফলে তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গ্যাবায় প্রথম টেস্টে ওয়ানডে মেজাজে ব্যাটিং করেন হেড। দেড় শতাধিক রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। হেডের ব্যাট থেকে আসে ১৪৮ বলে ১৫২ রান। তার ইনিংসটি সাজানো ছিল ১৪টি চার ও চারটি ছক্কায়।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 