-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

প্রথম ওয়ানডেতে পাহাড়সম রান করেও হারতে হয় উইন্ডিজকে। সেই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ক্রিস গেইল। রান তাড়ায় জো রুট ও জেসন রয়ের দুর্দান্ত ব্যাটিং যেন গেইলের সেঞ্চুরিকে ছাপিয়ে যায়। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ওয়ানডেতেও আগে ব্যাট করে উইন্ডিজ। দুই ওপেনার জন ক্যাম্পবেল ও গেইল দলকে দারুণ শুরু এনে দেন। প্লাঙ্কেটের বলে মঈন আলীর হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন ক্যাম্পবেল।
তবে রানের ধারা অব্যাহত রাখেন গেইল। প্রথম ওয়ানডের মতই দ্বিতীয় ম্যাচেও বড় স্কোরের আশা দেখাচ্ছিলেন তিনি। তবে পঞ্চাশ করেই আদিল রশিদকে মারতে গিয়ে বোল্ড হন গেইল। শাই হোপ ও ড্যারেন ব্রাভোর জুটিও বেশিদূর এগোয়নি। দলীয় ১২১ রানে ব্যক্তিগত ৪৫ বলে ৩৩ রান করা হোপকে আউট করেন স্টোকস। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হেটমায়ার। ব্রাভোকে সঙ্গে নিয়ে দলের রানের চাকা সচল রাখেন তিনি।
একপাশে ব্রাভো যখন ধীরেসুস্থে খেলছিল অন্যপাশে দ্রুতগতিতে রান তোলেন হেটমায়ার। দলীয় ১৯৭ রানে ব্রাভো রান আউট হলেও হেটমায়ার রান করা থামাননি। ফিফটির পর তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ শতকও। ৮৩ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংসে দলীয় সংগ্রহ দাঁড়ায় ২৮৯ তে। প্রথম উইন্ডিজ ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি নিজের দখলে নিয়ে নেন হেটমায়ার।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে ইংল্যান্ড। দলীয় ১০ রানের মধ্যে আউট হন বেয়ারস্টো ও রয়। সেখান থেকে দলকে টেনে তোলেন রুট ও মরগ্যান। দুইজনের ৫০ রানের জুটি ভাঙেন থমাস। রুটের বিদায়ে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মরগ্যান ও স্টোকস। দুই ব্যাটসম্যান মিলে গড়েন ৯৯ রানের জুটি। ৭০ রান করে কটরেলের বলে আউট হন মরগ্যান।
বাটলারকে সঙ্গে নিয়েও একটি জুটি গড়েন স্টোকস। তিনিও দেখা পান ফিফটির। তবে দলীয় ২২৮ রানে ব্যক্তিগত ৭৯ রান করা স্টোকসকে থামান হোল্ডার। স্টোকসের বিদায়ের পর আউট হন বাটলারও। তার বিদায়ে জয়ের আশা অনেকটাই কমে যায় ইংল্যান্ডের। বল হাতে ঝড় তোলেন কটরেল। শেষ পর্যন্ত তার পাঁচ উইকেটে ইংল্যান্ডের ইনিংস থামে ২৬৩ রানে। ফলে ২৬ রানের জয় পায় উইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোরঃ
উইন্ডিজ ২৮৯-৬ (ওভার ৫০)
হেটমায়ার ১০২*, গেইল ৫০: রশিদ ১-২৮
ইংল্যান্ড ২৬৩ (ওভার ৪৭.৪)
স্টোকস ৭৯, মরগ্যান ৭০: কটরেল ৫-৪৬





