-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ইঞ্জুরির কারণে ওয়ানডে দলে নেই আর্চার। ছবিঃ এএফপি[/caption]
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের লড়াই শেষে এবার ওয়ানডে সিরিজের পালা। ওয়ানডের জন্য কদিন আগেই দল ঘোষণা করেছে ভারত। তিন নতুন মুখ নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করে ভারত। এবার ভারতের পর ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ডও। তবে ১৪ সদস্যের দলে জায়গা হয়নি দলটির তারকা পেসার জফরা আর্চারের।
মূলত ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন কনুইতে চোট পেয়েছেন আর্চার। যে কারণে দলের সঙ্গে পুনেতে না গিয়ে ইংল্যান্ডে যাবেন এ তারকা পেসার। চোটের কারণে আর্চারকে দলে না রাখা হলেও ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের রোটেশন পলিসির কারণে ওয়ানডে সিরিজের দলে রাখা হয়নি জো রুটকে।
১৪ সদস্যের দলে রাখা হয়নি পেসার ক্রিস ওকসকেও। এছাড়াও ওয়ানডে দলে জায়গা না হলেও ব্যাকআপ হিসেবে দলের সঙ্গে পুনেতে যাবেন টি-টোয়েন্টি দলে থাকা মালান, জর্দান ও জ্যাক বল।
আগামী ২৩ মার্চ পুনেতে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি। দুই দলের মধ্যকার সিরিজটি শেষ হবে আগামী ২৮ মার্চ।
ইংল্যান্ডের ১৪ সদস্যের দলঃ
এউইন মরগান-(অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, টম কারান, লিয়াম লিভিংস্টন, ম্যাট পার্কিনসন, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, রিচি টপলি, মার্ক উড