-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আর তাই ওটিস গিবসনের আনুষ্ঠানিক বিদায়ের আগেই ইংলিশ বোলারদের জন্য নতুন কোচের সন্ধানে নেমেছে ইসিবি। রিচার্ডসন কাজ করবেন চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পর্যন্ত।
নতুন কোচ খুঁজতে মরিয়া ইংলিশ ক্রিকেট বোর্ড কোচ হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল অস্ট্রেলিয়ার কিংবদন্তী ফাস্ট বোলার জ্যাসন গিলেস্পিকে। কিন্তু ইংল্যান্ডের সেই প্রস্তাবে এক বাক্যে 'না' করে দিয়েছেন গিলেস্পি।
অথচ এই ইংল্যান্ডেই কোচ হিসেবে দারুণ স্মৃতি ও সফলতা আছে তার। ক্রিকেট খেলা একেবারে ছেড়ে দেওয়ার পর কোচিং করানোকেই ক্যারিয়ার হিসেবে বেছে নেন গিলেস্পি। এরপর ২০১৪ ও ২০১৫ সালে ইয়র্কশায়ারের কোচ হয়ে কাজ করেন তিনি। অসাধারণ কোচিং দক্ষতা ও ব্যাপক অভিজ্ঞতার কারণে তাকে পাওয়ার জন্য মরিয়া ছিল ইংল্যান্ড।
বৃহস্পতিবার ইংল্যান্ডের বোলিং কোচ হওয়ার প্রসঙ্গে আলাপকালে গিলেস্পি বলেন, 'সত্যি বলতে আমি এটি নিয়ে ভাবছি না। আমি অ্যাডিলেড স্ট্রাইকার্সের সাথে চুক্তি করেছি। আসন্ন ডিসেম্বর জানুয়ারিতে অনুষ্ঠিতব্য বিগ ব্যাশ নিয়ে আমরা রোমাঞ্চিত। বিগ ব্যাশ নিয়ে আমি বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছি তাই ইংল্যান্ডের কোচ হওয়া-না হওয়া নিয়ে কারও সাথে কিছু বলতে চাই না আমি।'
তিনি আরও বলেন, 'সাধারণত যখন আপনাকে কেউ কল করে এবং বলে আপনার সাথে আলাপ করতে চায়, আপনি শোনেন। কিন্তু সত্যি বলতে, এই ব্যাপারটায়, এমন কিছুই নেই যে আমি ভাবছি।'
ক্রিকেট খেলা ছাড়ার পর কোচ হিসেবে অভিজ্ঞতা অর্জনের ঝুলি নিয়ে ঘোরা সাবেক অস্ট্রেলীয় ফাস্ট বোলার আরও জানান, নিজস্ব পরিকল্পনা অনুযায়ী কাজ করে কোচিং অভিজ্ঞতা বাড়ানোই এখন তার লক্ষ্য।