-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

চলতি বছর বিশ্বজয় করে ফিরেছে আকবর আলীর দল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেছে যুবারা। নিজেদের এই অর্জন ধরে রাখতে চায় টাইগার বোর্ড। এজন্য করোনার মধ্যেও নতুন দল গঠনের প্রক্রিয়া শুরু করেছে বিসিবি। বাছাই প্রক্রিয়া শেষ করে সেই দল নিয়ে অনুশীলনও শুরু হয়েছে।
২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে নতুন দলটাকে আরও ভালোভাবে প্রস্তুত করতে চায় বিসিবি। এজন্য আগামী বছর অর্থাৎ ২০২১ সালে ইংল্যান্ডের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নিবে টাইগার যুবারা। আগস্টে হতে যাওয়া এই টুর্নামেন্টে ইংল্যান্ড, বাংলাদেশের পাশাপাশি তৃতীয় দল হিসেবে থাকবে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল।
তিন জাতির এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে দুই দলের বিপক্ষে তিনটি করে সর্বমোট ৬টি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে এই সিরিজের সূচি ২০২১ সালের আগস্টে ঠিক হলেও এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি।
এই প্রসঙ্গে বিডিক্রিকটাইমকে বিসিবির গেম ডেভলপমেন্টের ম্যানেজার আবু এনাম মোহাম্মদ কায়সার বলেন, ‘আগামী বছর আমাদের একটা ত্রিদেশীয় সিরিজ আছে। আগস্টে আমাদের ইংল্যান্ড যাওয়ার কথা। সেখানে ইংল্যান্ড, বাংলাদেশ ছাড়াও তৃতীয় দল হিসেবে থাকবে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল।’
‘সিরিজের সূচি এখনো চূড়ান্ত না হলেও ২০২০ সালের আগস্টে এই টুর্নামেন্ট হওয়ার কথা। সেখানে বাকি দুই দলের সাথে সর্বমোট ছয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফাইনালে যেতে পারলে ম্যাচ সংখ্যা তো আরেকটা বাড়বে।’- যোগ করেন তিনি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 