-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ইংল্যান্ড সফরে বাংলাদেশ হাই-পারফরম্যান্স দলের মোট সাত ম্যাচ খেলার কথা থাকলেও বৃষ্টির বাগড়ায় মাঠে গড়িয়েছে মাত্র চার ম্যাচ। আর এই চার ম্যাচেই ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন শান্ত। দুই শতক আর দুই অর্ধ-শতকে মোট ৩৯৪ রান এসেছে বাঁ-হাতি এই ব্যাটসম্যানের ব্যাট থেকে।
বাংলাদেশ হাই-পারফরম্যান্স দলের ইংল্যান্ড সফরের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হলেও হেসেছিল শান্ত'র ব্যাট। ভারী বৃষ্টিপাতে ম্যাচ ভেসে যাওয়ার আগে ১০৬ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি। এরপরের ম্যাচে আবারো শতকের দেখা পান তিনি। নটিংহ্যাম্পশায়ারের দ্বিতীয় একাদশের বিপক্ষে ২৯৫ রানে ব্যাট করতে নেমে ৮৪ রানে টপ-অর্ডারের তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে ১৪৮ বলের মোকাবেলায় ৭ চার আর ৪ বিশাল ছক্কায় সাজানো অপরাজিত ১৪৪ রানের ইনিংসে ম্যাচ জিতিয়েছিলেন তিনি।
এরপর সফরের তৃতীয় ম্যাচ পরিত্যক্ত হলেও চতুর্থ ম্যাচে এসে আবারো অধিনায়ক শান্ত'র ব্যাটে চড়ে জয়ের হাসিতে মাতে সফরকারীরা। অধিনায়কের ৮ চার ও ১ ছয়ের ৮৭ রানে ভর করে ঐ ম্যাচে বাংলাদেশ জিতে ২৫ রানে।
ইংল্যান্ড সফরের সবচেয়ে ধারাবাহিক এবং বড় প্রতিপক্ষ বৃষ্টি কেড়ে নিয়েছিল শান্তদের সফরের পঞ্চম ও ষষ্ঠ ম্যাচ। পঞ্চম ম্যাচে সফরকারীরা ব্যাট করে ৯৫ রান তুললেও, বৃষ্টির ধারাবাহিকতায় ষষ্ঠ ম্যাচের খেলা মাঠেই গড়ায়নি।
প্রতিকূল আবহাওয়ায় সফরের শেষ ম্যাচটি মাঠে গড়ালেও সুবিধা করতে পারেনি সফরকারীরা। প্রথমে ব্যাট করে ওয়ারউইকশায়ার ৮ উইকেটে ৩৩২ রান পাহাড়ের বিপরীতে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৩৫.১ ওভারে ১৬৩ রানেই গুটিয়ে যায় শান্তবাহিনী। সতীর্থরা ব্যর্থ হলেও নিজের সেরাটা দিয়ে এই ম্যাচেও লড়াই চালিয়ে যান শান্ত। দলকে শেষ হাসি এনে দিয়ে বীরের-বেশে মাঠ ছাড়ার সুযোগ না করে দিতে পারলেও ৫৬ বলের ৫৭ রানের ইনিংসে নিজের সামর্থ্যের জানান দিয়ে রাখেন তিনি। ৫ চার ও ২ ছয়ের মারে সফরের শেষ ম্যাচে এই রান করেন তিনি।
প্রসঙ্গত, ইংল্যান্ড সফরে দুই জয়ের বিপরীতে এক পরাজয়ের স্বাদ পাওয়া বাংলাদেশ হাই-পারফরম্যান্স দল ইতোমধ্যে যাত্রা শুরু করেছে দেশের পথে। সফল সফর শেষে মঙ্গলবার দেশে পা রাখার কথা রয়েছে শান্তদের।