-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

পাকিস্তান বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ড স্কোয়াডের পাশাপাশি কোচিং স্টাফেও দেখা যাবে পরিবর্তন। এই সিরিজের জন্য ইংল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ গ্রাহাম থর্পে।এখানে তার সহযোগী হিসাবে থাকবেন পল কলিংউড।
ইংল্যান্ডের ব্যাটিং কোচ হিসাবে এই সিরিজে দায়িত্ব পালন করবেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান মার্কাস ট্রেসকোথিক। উইকেটরক্ষকের দেখাভাল করবেন জেমস ফস্টার। বোলিং কোচ হিসাবে থাকছেন লুইস। লুইসকে সহযোগিতা করার জন্য ডাকা হয়েছে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বোলিং কোচ আজহারকে।
আপাতত এই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আজহারকে ইংল্যান্ডের কোচিং স্টাফে যুক্ত করা হয়েছে। পাকিস্তান জাতীয় দল থেকে অবসরের পরে তিনি ইংল্যান্ডের বাসিন্দা বনে যান। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলেছেন তিনি। ফলে আইপিএলের মতো আসর যেখানে পাকিস্তানিদের উপস্থিতি নেই সেই টুর্নামেন্টেও সুযোগ পেয়েছেন আজহার। 