-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সোমবার (১২ জুলাই) ইউরো ২০২০ (২০২১) ফাইনালে মুখোমুখি হয় ইংল্যান্ড ও ইতালি। ইংল্যান্ডের ওয়েম্বলিতে নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়েও নিষ্পত্তি হয়নি ম্যাচের ভাগ্য। ফলে এরপর টাইব্রেকারের মাধ্যমে নতুন চ্যাম্পিয়ন নির্ধারণ করা হয়। যেখানে স্বাগতিক ইংল্যান্ডকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে ৫৩ বছর পর ইউরো জিতেছে ইতালি।
প্রায় দুই বছর আগে (২০১৯ সালে) ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে প্রায় একই রকম পরিস্থিতির জন্ম হয়েছিল। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকর সেই ফাইনালে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৪১ রান তুলতে সক্ষম হয় নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডও সমান ২৪১ রান করে।
এরপর ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানেও দুই দল সমান ১৫ রান করলেও সর্বোচ্চ বাউন্ডারি হাঁকানোয় ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। সেই সময় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এই অদ্ভুত নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়।
ইউরোর ফাইনালকে ঘিরে দুই বছর আগের সেই স্মৃতি আবারও সামনে এনেছেন জিমি নিশাম। একই সঙ্গে আইসিসিকে খোঁচা দিতেও ছাড়েননি এই কিউই অলরাউন্ডার। ক্রিকেটের সর্বোচ্চ বাউন্ডারির মতো ফুটবলে কেন সর্বোচ্চ পাস খেলা দলকে জয়ী ঘোষণা করা হবে না সেটি নিয়ে মজা করেছেন এই তারকা।
এই প্রসঙ্গে এক টুইট বার্তায় নিশাম বলেন, 'কেন পেনাল্টি শুট হবে এবং যারা বেশি পাস খেলেছে, তারা কেন জিতবে না?' সেই টুইটের সাথে হাসির ইমোজি ও হ্যাশট্যাগে মজা করার ইঙ্গিতও দেন এই কিউই তারকা ক্রিকেটার। নিশামের এই টুইট নিয়ে সমর্থকদের মাঝেও সৃষ্টি হয়েছে হাস্যরস।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 