-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ক্রাইস্টচার্চে টসের সময় মাশরাফি ও উইলিয়ামসন।[/caption]
প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং করে মোহাম্মদ মিঠুনের অর্ধশতকে ২৩২ রান করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতেও যেন একই চিত্র ! টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে দ্রুত উইকেট হারাতে থাকে সফরকারীরা। ৪৯.৪ ওভারে ২২৬ রানেই গুটিয়ে যায়। সর্বোচ্চ ৫৭ রান করেছেন মোহাম্মদ মিঠুন।
মিঠুন আর সাব্বিরের ৭৫ রানের জুটি ছাড়া আর কোনও জুটি গড়ে উঠেনি। ম্যাচশেষে মাশরাফির কাঠগড়ায় এটি, ‘হ্যাঁ, এটা আমার জন্য কঠিন একটা দিন ছিল। দ্রুত উইকেট হারিয়েছি। আমাদের জুটিগুলো (মিডল অর্ডারে) ৩০ রানের বেশি হয়নি। এগুলো ৬০ রানের হলেও ম্যাচটা অন্য রকম হতে পারত। '
৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় নিউজিল্যান্ড। দুইটি উইকেটই নিয়েছেন মুস্তাফিজ। মাশরাফির কন্ঠেও প্রশংসা ঝড়লো, 'মিঠুন আজও ভালো করেছে। মুস্তাফিজ ভালো বোলিং করেছে।’
প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ওয়ানডেতেও শতক হাঁকিয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। তবে দ্বিতীয় ম্যাচে ছিলেন বেশি মারমুখী। ৮৮ বলে ১৪ চার আর ৪ ছক্কায় করেন ১১৮ রান। হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়। গাপটিল তান্ডব আর অধিনায়ক কেন উইলিয়ামসনের ভালো ব্যাটিংয়ে ৮৩ বল হাতে রেখেই সহজ জয় পেয়েছে স্বাগতিকরা।
দুই ওয়ানডেতেই কোনও রকমের প্রতিদ্বন্দীতা গড়ে তুলতে পারেনি বাংলাদেশ। টাইগার দলপতি মাশরাফিও যেন ইতিবাচক কিছু খুঁজে পাচ্ছেন না! দল হিসেবে খেলতে না পারাই এমন পরাজয় বলে দাবী করেছেন।