-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

প্রধানমন্ত্রী হলেও ক্রিকেটে আলাদা নজর থাকে ইমরানের। ফাইল ছবি[/caption]
এক্ষেত্রে বর্তমানে বোর্ডের নেতৃত্বে থাকা এহসান মানিই পছন্দ ইমরানের। পাকিস্তানের ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান পিসিবির প্যাট্রন ইন চীফ হিসেবে দায়িত্বরত। প্রধানমন্ত্রী হলেও সাবেক ক্রিকেটার হিসেবে ক্রিকেটে তার আলাদা নজর।
২০১৮ সালে তিন বছরের জন্য পিসিবির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছিল। আগামী আগস্টে নতুন করে নির্বাচন হওয়ার কথা ছিল। গত ২১ জুন মানি প্রধানমন্ত্রী ইমরানের সাথে সাক্ষাৎ করেন। ইমরান তখন মানিকেই দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা বলেছেন। এবার চেয়ারম্যান নির্বাচিত হলে অবশ্য মানিকে পরেরবার পদ ছাড়তেই হবে। কারণ আইন অনুযায়ী, কেউই চেয়ারম্যান পদে টানা ছয় বছরের বেশি থাকতে পারবেন না।
[caption id="attachment_111041" align="aligncenter" width="581"]
মানির অধীনে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে পিসিবিতে। ফাইল ছবি[/caption]
পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কয়েক দিনের মাথায় মানিকে পিসিবি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেন ইমরান। তৎকালীন পিসিবি প্রধান নাজাম শেঠি অনেকটা চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন। নাজাম স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে দাবি করা হলেও সে সময় পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছিল- ইমরানের ইচ্ছা-অনিচ্ছার কারণেই এসেছে এই পরিবর্তন।
পিসিবি প্রধান হওয়ার আগে মানি আইসিসির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৪৫ সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করা মানি ১৯৫৯ থেকে ১৯৬৫ সময়কালে ডানহাতি ব্যাটসম্যান হিসেবে রাওয়ালপিন্ডি ক্লাব ও লাহোরের সরকারি কলেজ একাদশের হয়ে খেলেছেন।
১৯৮৯ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আইসিসিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন তিনি। ২০০৩ সালে আইসিসির সভাপতি হিসেবে নিযুক্ত হন। এছাড়া পিসিবি সভাপতি হওয়ার আগে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন মানি।