-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

লাহোরে হাই ভোল্টেজ ম্যাচ রোমাঞ্চ ছড়িয়েছে শেষ ওভার পর্যন্ত। প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান জড়ো করে পেশোয়ার। ওপেনার কামরান আকমল ৩৯ বলে ৫৮ রান করেন। দলের পক্ষে সর্বোচ্চ স্কোর গড়ার ইনিংসে হাঁকান সাতটি চার ও দুটি ছক্কা।
এছাড়া শোয়েব মালিক ৪৩ বলে ৫৫ ও হোসেন তালাত ১৫ বলে ২৮ রান করেন। ইসলামাবাদের পক্ষে হাসান আলী একাই শিকার করেন তিনটি উইকেট।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে অ্যালেক্স হেলসের ব্যাটে ইসলামাবাদ পাল্লা দিয়ে রান তুলতে থাকে। ৪৯ বলের মোকাবেলায় ছয়টি চার ও তিনটি ছক্কায় ৬২ রান করে সাজঘরে ফেরেন হেলস। এরপর আজম খানের ২২ বলে ২৮ ও অধিনায়ক শাদাব খানের ১৭ বলে ২২ রানের দুই কার্যকরী ইনিংস ম্যাচ জমিয়ে তোলে।
শেষদিকে ফাহিম আশরাফের ১৩ বলে ১৯ ও লিয়াম ডওসনের ২ বলে ১০ রানের ইনিংসে ভর করে জয়ের বন্দরে পা রাখে ইসলামাবাদ। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১০ রান। বেনি হাওয়েলের করা প্রথম বলে আজম সাজঘরে ফিরলে ক্রিজে এসেই একটি ছক্কা ও একটি চার হাঁকিয়ে ৩ বল ও ৫ উইকেট হাতে রেখে দলের জয় নিশ্চিত করেন ডওসন।
পেশোয়ারের পক্ষে সালমান ইরশাদ শিকার করেন তিনটি উইকেট। ২৫ ফেব্রুয়ারি ফাইনালে ওঠার লড়াইয়ে লাহোর কালান্দার্সের মুখোমুখি হবে ইসলামাবাদ। গত আসরের চ্যাম্পিয়ন মুলতান সুলতান্স ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে।