-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মাস দেড়েক আগেই ইসিবির এ হেন কাজের কথা ফাঁস করেছিলেন হোল্ডার ও দাউদ। তার আগেও বেশ কয়েকবার বোর্ডের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছিলেন হোল্ডার। ইসিবির ইতিহাসে কেবল মাত্র দুইজন আম্পায়ার হিসেবে তারা দায়িত্ব পালন করেছেন যারা শ্বেতাঙ্গ ছিলেন না। তাদের দাবি ছিল যে, কেবল ভিন্ন বর্ণের জন্যই ইসিবি তাদের সাথে পরোক্ষভাবে বৈষম্যমূলক ব্যবহার করে।
অভিযোগের পরে এবার ইসিবির বিরুদ্ধে মামলা করে দিলেন ৭৫ বছর বয়সী এই সাবেক আম্পায়ার। ইংল্যান্ডের সাম্য আইন ২০১০ এর বিধি মোতাবেক ইসিবির বিরুদ্ধে মামলা করেছেন তিনি।
চলতি বছরেই ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে হোল্ডার বলেছিলেন, তিনি ৫৬ বছর ধরে ইংল্যান্ডে বসবাস করছেন তবে ইংল্যান্ড ক্রিকেটে কখনো প্রত্যক্ষভাবে তাকে বর্ণবাদের শিকার হতে হয়নি। কিন্তু ইংল্যান্ডে যা চলে তা বর্ণবাদের মতোই।
হোল্ডার ইংল্যান্ডের আম্পায়ার প্যানেলে জায়গা পেয়েছিলেন ১৯৮৩ সালে। ১৯৮৮ সালে আম্পায়ার হিসেবে তার আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। ১১টি টেস্ট ও ১৯টি ওয়ানডে ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন তিনি। ইসমাইল ইসিবির স্ট্যান্ডবাই আম্পায়ার তালিকায় জায়গা পেয়েছিলেন ২০১৪ সালে। তার আগে সর্বশেষ শ্বেতাঙ্গ ব্যতীত কোনো আম্পায়ার হিসেবে ১৯৯২ সালে তালিকাভুক্ত হয়েছিলেন ভ্যানবার্ন হোল্ডার। এমন নয় যে যোগ্য ব্যক্তি ছিলেন না, তবে কোনো অপ্রকাশিত কারণে তাদের দায়িত্ব দেওয়া হয়নি।
হোল্ডার অভিযোগ করেন, একটা সময় তার মতো অভিজ্ঞ একজন আম্পায়ারকেও মূল্যায়ন করেনি ইসিবি। এমনকি তার আবেদন সাড়া দিয়ে উত্তর পর্যন্ত দেয়নি। কিন্তু ইংল্যান্ডের বেশ কয়েকজন সাবেক শ্বেতাঙ্গ ক্রিকেটার, যাদের কিনা আম্পায়ারিংয়ের পূর্ব অভিজ্ঞতা ছিল না তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 