-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন ভারতের ওপেনার রোহিত শর্মা। তার সাথে স্বাচ্ছন্দে খেলছিলেন আরেক ওপেনার লোকেশ রাহুলও। উদ্বোধনী জুটিতে দুজনে মিলে দলকে এনে দেন উড়ন্ত সূচনা। ৯ম ওভারের শেষ বলে রাহুল যখন নিউজিল্যান্ডের প্রথম শিকার হয়ে সাজঘরে ফিরছেন, দলীয় সংগ্রহ তখন ৮৯।
সুপার ওভার
নিউজিল্যান্ডের হয়ে ব্যাট করতে নামেন অধিনায়ক উইলিয়ামসন ও গাপটিল। জাসপ্রিত বুমরাহর (যিনি এর আগে ৪ ওভারে বিলি করেছেন ৪৫ রান) প্রথম ২ বলে ২ রান নেওয়ার পর তৃতীয় বলে ছক্কা হাঁকান উইলিয়ামসন। পরের বলে উইলিয়ামসনের ব্যাট থেকে আসে চার। পরের বল ব্যাটে লাগাতে না পারলেও দৌড়ে প্রান্ত বদল করেন ব্যাটসম্যানরা। বুমরাহকে পিটিয়ে ছাতু বানানোর দিনে সুপার ওভারের শেষ বলে ৪ রান নেন গাপটিল। এতে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১৭ রান।
জবাবে ভারতের হয়ে ব্যাট করতে নামা রোহিত শর্মা প্রথম বলে উইলিয়ামসনের রানআউট হাতছাড়ার সুবাদে সংগ্রহ করেন ২ রান। পরের বলে ১ রান নিয়ে স্ট্রাইকে পাঠান লোকেশ রাহুলকে। তৃতীয় বলে টিম সাউদিকে চার হাঁকান রাহুল। শেষ ৩ বলে ভারতের প্রয়োজন ছিল ১০ রান। চতুর্থ বলে ১ রান নিয়ে রোহিতকে স্ট্রাইকে পাঠান রাহুল, রোহিত পঞ্চম বলে হাঁকান বিশাল এক ছক্কা। শেষ বলে প্রয়োজন ছিল ৪ রান, রোহিত ছক্কা হাঁকিয়ে নিশ্চিত করেন দলের জয়।
নিউজিল্যান্ডের মাটিতে এটিই ভারতের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়।
সংক্ষিপ্ত স্কোর
টস: নিউজিল্যান্ড
ভারত ১৭৯/৫ (২০ ওভার)
রোহিত ৬৫, কোহলি ৩৮, রাহুল ২৭
ব্যানেট ৫৪/৩, গ্র্যান্ডহোম ১৩/১, স্যান্টনার ৩৭/১
নিউজিল্যান্ড ১৭৯/'৬ (২০ ওভার)
উইলিয়ামসন ৯৫, গাপটিল ৩৪, টেলর ১৭, মুনরো ১৪
শার্দূল ২১/২, শামি ৩২/২
ফল: টাই
সুপার ওভার-
নিউজিল্যান্ড ১৭/০
ভারত ১৯/০
ফল: ভারত জয়ী।
সিরিজ: ভারত ৩-০ ব্যবধানে জয়ী।