-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
সেই আয়োজন সরাসরি দেখতে হলে দর্শকদের কমপক্ষে ১ হাজার টাকা খরচ করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে কম মূল্যের টিকিটই ১ হাজার টাকার। সেক্ষেত্রে অনুষ্ঠান উপভোগ করা যাবে ক্লাব হাউজে বসে।
গ্র্যান্ড স্ট্যান্ডে বসে উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী হতে হলে আড়াই হাজার টাকার টিকিট কাটতে হবে। তবে তারকাদের কি আর এত দূর থেকে দেখে শখ মেটে! তাই যারা মাঠে বসেই দেখতে চান অনুষ্ঠান, তাদের টিকিটের জন্য গুনতে হবে ১০ হাজার টাকা। মাঠে মঞ্চের সামনে বসে দেখতে খরচ করতে হবে এই পরিমাণ অর্থ।
প্রথমে তিন ক্যাটাগরির টিকিটেরই ঘোষণা দেয়া হয়েছিল। তবে এবার বাড়ানো হয়েছে আরও একটি। মাঠেই একটু ভিন্ন সুযোগ- সুবিধা ও স্থানে বসে জমকালো আয়োজন উপভোগ করতে আপনাকে খরচ করতে হবে ৫ হাজার টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু হয়েছে শুক্রবার (৬ ডিসেম্বর) থেকে। রবিবারের অনুষ্ঠানের টিকিট বিক্রি চলবে শনিবার ( ৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। টিকিট পাওয়া যাবে ‘হোম অব ক্রিকেট’ এর ১ নম্বর গেট সংলগ্ন বুথ ও সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে।
সঙ্গত কারণে টিকিট অল্প থাকায় অনেক দর্শকের মাঠে বসে অনুষ্ঠান উপভোগের ইচ্ছা তাই পূরণ হচ্ছে না। তাদের আক্ষেপ দূর করতে বিসিবি তিনটি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করছে। চ্যানেল তিনটি হল- গাজী টেলিভিশন, মাছরাঙা টেলিভিশন ও নিউজ টুয়েন্টিফোর।