-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের ক্রিকেটার এবং কর্মকর্তারা। যথারীতি উপস্থিত ছিলেন বিশ্বসেরা বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানও।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর ভিভিএস লক্ষণ বলেন, 'সানরাইজার্স হায়দরাবাদ দারুণ একটি দল। তারা সামর্থ্যের সবটুকু দিয়ে খেলবে। তখন আমরা বুঝতে পারবো আমরা কতটা শক্তিশালী। অনবরত সমর্থন জোগানোর জন্য বন্ধুদেরকে এবং সংবাদমাধ্যমকে সানরাইজার্স হায়দরাবাদের পক্ষ থেকে ধন্যবাদ।'
সাকিবের মতো অনেকেই এবারই প্রথম খেলবেন সানরাইজার্স হায়দরাবাদে। তাদের উদ্দেশ্য করে লক্ষণ বলেন, 'দলের নতুন খেলোয়াড়দেরকে স্বাগতম জানাতে আমি রোমাঞ্চিত অনুভব করছি। আমি আশা করি সময়টা দারুণ উপভোগ করছেন।'
আইপিএলের বড় মঞ্চে ২০১১ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন বাংলাদেশের সাকিব আল হাসান। কলকাতার দুটি শিরোপা জয়ের স্কোয়াডেও ছিলেন তিনি। তবে ২০১৮ সালের নিলামের জন্য তাকে ছেড়ে দিয়েছিল শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স।
চলতি বছরের জানুয়ারি মাসের শেষদিকে অনুষ্ঠিত হয় ২০১৮ সালের আইপিএলের আসরের নিলাম। নিলামে সাকিবকে দলে পেতে দুই দল আগ্রহ প্রকাশ করে- সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। ১ কোটি রুপি ভিত্তি মূল্য থেকে নিলামে সাকিবের দাম উঠে ২ কোটি রুপি। শেষ পর্যন্ত সাকিবকে ২ কোটি রুপি মূল্যে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। এই দলে আগের দুই আসরে খেলেছিলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।
উল্লেখ্য, আইপিএলে যোগ দেওয়ার উদ্দেশে গত ২ এপ্রিল বাংলাদেশ ত্যাগ করেন সাকিব আল হাসান। লম্বা সফরে তার সঙ্গে থাকবেন স্ত্রী ও কন্যাসন্তানও।





