-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
মাঝপথে গেইল-ম্যাককালাম দলের সাথে যোগ দেওয়ার পর পাল্টে যায় দলের চেহারা। কখনও বিদেশিরা, কখনোবা দেশি খেলোয়াড়রা ত্রাতা হয়ে আবির্ভূত হয়েছেন রংপুরের। শেষমেশ শেষ চারের লড়াইয়ে খুলনা টাইটান্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে ফাইনালের জায়গা করে নিয়েছে পয়েন্ট টেবিলে চতুর্থ হয়ে কোনোমতে এলিমিনেটর খেলা দলটি।
মাশরাফি জানিয়েছেন, দলের এমন উত্থান-পতন এবং দ্বন্দ্বে ভরপুর পারফরমেন্সের পর একটা সময় ফাইনাল খেলা ছিল না তার ভাবনায়ই। ফাইনাল নিশ্চিত করা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, 'আসলে টুর্নামেন্টের মাঝে যদি তাকাই, তাহলে বলব ফাইনাল খেলতে পারি সেটা চিন্তাও করতে পারিনি।'
ঘুরে দাঁড়ানোর কৃতিত্বটা মাশরাফি দিচ্ছেন দলের বিদেশি ক্রিকেটারদেরই, 'কৃতিত্ব পুরোটাই ছেলেদের দেয়া উচিত। বিশেষ করে যারা আমাদের বিদেশি ক্রিকেটার যারা আছে।'
মাশরাফি বলেন, নিজেদের পাশাপাশি দেশি ক্রিকেটারদের জ্বলে ওঠার পেছনেও অবদান রেখেছেন এই বিদেশি ক্রিকেটাররা, 'শুধু নিজের জন্য নয়, আমাদের যারা স্থানীয় ক্রিকেটার ছিল, তাদেরকে ওরা বুঝিয়েছে কেমন খেলতে হবে। আমি মনে করি পুরো দলগত প্রচেষ্টায় আমরা এ পর্যন্ত আসতে পেরেছি।'
ফাইনালকে সামনে রেখে কোনো চাপই গায়ে মাখছেন না রংপুরের আইকন ক্রিকেটার ও অধিনায়ক। তিনি বলেন, 'আমাদের উপর চাপ নেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের দলে এগুলো নিয়ে মনে হয় না কেউ চিন্তা করছে। আমরা শুধু ভালো খেলার চেষ্টা করেছি।'
চাপহীন ক্রিকেট খেলে ফাইনাল উপভোগ করাই এখন মাশরাফির মূল লক্ষ্য 'ঢাকার ব্যালান্স যদি দেখেন, তাহলে এ টুর্নামেন্টে সম্ভবত ঢাকা ও কুমিল্লার ব্যালান্সের সঙ্গে তুলনায় কিছু আসে না আসলে। এখানে বাড়তি চাপ নেওয়ার কিছু নেই। তার চেয়ে মাঠে যাও, উপভোগ করো!'- বলেন মাশরাফি।