-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টস জিতে স্বাগতিকদের ব্যাটিং করতে পাঠান সফরকারী দলের কাপ্তান সালমা খাতুন। শুরুটা বেশ ভালোই করে বাংলাদেশ। প্রথম ওভারেই মাত্র চার রানে ফিরে যান লি। তাঁকে ফেরান নাহিদা আকতার। পঞ্চম ওভারে দলীয় ৩৫ রানে আরেক ওপেনার ব্রিটসকে রুমানা আহমেদের ক্যাচ বানিয়ে ফেরত পাঠান পান্না ঘোষ।
এরপর স্বাগতিক দলের কাপ্তান নিকার্ক ও তিন নম্বরে নামেন লুস। তাদের ৯৬ রানের পার্টনারশীপে ভর করে বড় স্কোর পায় দক্ষিণ আফ্রিকা। ১৩১ রানে কাপ্তানকে আউট করে তাদের জুটি ভাঙ্গেন নাহিদা আক্তার। বোল্ড হওয়ার আগে ৪২ বলে ১১ চার আর এক ছয়ে ৬৬ রান করেন নিকার্ক।
শেষ ওভারে সর্বোচ্চ ৭১ রান করে আউট হন লুস। ৫৭ বল খেলে ৯টি চার মারেন তিনি। ১৬৯ রানে থামে আফ্রিকানদের স্কোর। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন পান্না ঘোষ ও নাহিদা আক্তার। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটাও ভালো হয় নি। ২১ রানে ড্রেসিং রুমে ফিরে যান সানজিদা ও রুমানা। এরপর দলের হাল ধরেন ফারজানা ও শামিমা। তাদের জুটিতে ভালো এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ।
কিন্তু ১৪ তম ওভারে ফারজানা ৩৭ বলে ৩৭ রান করে আউট হলে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। থেমে যায় রানের চাকা। ৪৩ বলে ৫০ করে আউট হয়ে যান শামিমা আক্তার। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ফিফটি করেন তিনি। শেষদিকে আর কেউ হাল ধরতে না পারলে পাঁচ উইকেট হারিয়ে ১৩৭ রানে থামে বাংলাদেশের ইনিংস, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।
স্কোরকার্ডঃ
দক্ষিণ আফ্রিকা
১৬৯/৪ ( ২০ ওভার )
লুস ৭১, নিকার্ক ৬৬
নাহিদা ২/৩২ , পান্না ২/৩২
বাংলাদেশ
১৩৭/৫ ( ২০ ওভার )
শামিমা ৫০ , ফারজানা ৩৭
ইসমাইল ২/ ২৯