-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
সাম্প্রতিক সময়ে টাইগারদের ভালো পারফরম্যান্স যেন অনেকটাই আড়াল হয়ে গেল বছরের সর্বশেষ ম্যাচ ও সিরিজে হেরে বসায়। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানও মনে করেন, এখনও দলের কিছু কিছু জায়গায় উন্নতি করার প্রয়োজন রয়েছে।
টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের পর যে দল রীতিমত উড়ছিল সেই দলকেই এবার ক্রিকেটীয় চিরন্তন বাস্তবতার স্বাদ দিয়েছে ক্যারিবীয়রা। উড়ন্ত বাংলাদেশের এমন পারফরম্যান্স সমর্থকদের জন্যও হতাশার। শিশিরের কারণে পরে ব্যাট করা সহজ এবং বল করা কঠিন- এমন প্রবণতা মেনেই হয়ত এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে নেমেছিল বাংলাদেশ। যদিও আগের ম্যাচে পরে ব্যাট করে সফরকারীরা হেরেছিল। অনেকের কাঠগড়ায় তৃতীয় ম্যাচের পরাজয়ের কারণ হিসেবে শোভা পাচ্ছে টসের সিদ্ধান্ত।
তবে সাকিব মনে করেন না- টসের সিদ্ধান্ত আদৌ ম্যাচে কোনো প্রভাব রেখেছে। তার মতে, শুরুতে ক্যারিবীয়রা দ্রুত রান তোলায় সেটিই চাপ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য, যে চাপ পরে সামলাতে না পেরে ব্যাটিং ব্যর্থতায় পড়েছে স্বাগতিক দল।
সাকিব বলেন, ‘টসে আসলে কিছু যায় আসে না। বোলিংয়ে শেষ ১০ ওভারে আমরা ম্যাচে ফিরে এসেছি। এটা সম্ভবত ১৮০ রান হওয়ার মত উইকেট ছিল। তারা এর চেয়েও বেশি রান করেছে।’
তবে ১৮০-র চেয়ে ১১ রান অধিক লক্ষ্যটিও অসাধ্য ছিল বলে মনে করেন না সাকিব। আর পরাজয়ের জন্য দুষছেন দ্রুত উইকেট হারানোকেই। সাকিব বলেন, ‘জয়ের জন্য যে রান দরকার ছিল সেটি খুব বেশি ছিল না। কিন্তু সমস্যা হল আমরা ক্রমাগত উইকেট হারিয়েছি।’
সাকিব আরও বলেন, ‘সবকিছু মিলিয়ে আমি মনে করি পুরো সিরিজে আমরা বেশ কিছু ক্ষেত্রে অনেক ভালো করেছি। তবে কিছু কিছু জায়গায় এখনও উন্নতি করতে হবে।’