-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

১৩ ম্যাচে ৯ টিতে জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ, তাদের পয়েন্ট ১৮। একটি ম্যাচ কম জিতে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংস- এ দুই দলই এখন পর্যন্ত প্লে-অফ নিশ্চিত করেছে।
১৩ ম্যাচের ৭ টিতে জয়ী হয়ে তৃতীয় স্থানে আছে কলকাতা নাইট রাইডার্স। শনিবার সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে তারা। এ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ জয়ী হলে শীর্ষস্থান নিশ্চিত হবে তাদের। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স জয়ী হলে প্লে-অফ নিশ্চিত করবে তারা।
চার থেকে সাত- এ চার স্থানে থাকা দলের পয়েন্ট সমান। ব্যবধান গড়ে দিয়েছে নেট রান রেট। মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং কিংস ইলেভেন পাঞ্জাব- চার দলই ১৩ ম্যাচের মধ্যে ছয়টিতে জয়ী হয়েছে।
চার নম্বরে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের রান রেট ০.৩৮৪। সমান পয়েন্ট এবং ০.২৬৪ নেট রান রেট নিয়ে পাঁচে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ছয়ে থাকা রাজস্থান রয়্যালসের এবং সাতে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবের নেট রান রেট যথাক্রমে -০.৪০৩ এবং -০.৪৯। প্লে-অফে খেলার দৌড়ে টিকে আছে তিন থেকে সাতে থাকা প্রত্যেকটি দলই। গ্রুপ পর্বের শেষের লড়াইটা যে বেশ উত্তেজনাপূর্ণ হবে তার আঁচ পাওয়া যায় পয়েন্ট টেবিলের এমন চিত্র থেকেই।
অনেক আগেই ছিটকে পড়েছে দিল্লি ডেয়ারডেভিলস। পয়েন্ট টেবিলের একদম তলানিতে তারা। ১৩ ম্যাচের মধ্যে মাত্র ৪ টিতে জিতেছে দিল্লি ডেয়ারডেভিলস।
শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মোকাবেলা করবে রাজস্থান রয়্যালস। দুই দলের জন্য এ ম্যাচ বাঁচা-মরার। দিনের অন্য ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স।