-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

প্রথম বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজার রান করলেন তুষার ইমরান।[/caption]
রংপুর বিভাগের বিপক্ষে ম্যাচে নামার আগে কাঙ্ক্ষিত এ অর্জনে নাম লেখানোর জন্য অভিজ্ঞ এ ব্যাটসম্যানের প্রয়োজন ছিল ৮৪ রান। প্রথম ইনিংসে মাত্র ১২ রান করে সাজিদুল ইসলামের বলে সাজঘরে ফিরে গেলে এ অর্জনে নাম লেখানোর অপেক্ষা বাড়ে তার।
তবে অপেক্ষা আর দীর্ঘ করেননি তিনি। দ্বিতীয় ইনিংসেই বহুল আকাঙ্ক্ষিত অর্জনে নিজের নাম যুক্ত করেছেন তিনি। দ্বিতীয় ইনিংসের ৬৫তম ওভারে ঐ সাজেদুলের বলেই দুই রান তুলে নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে অভিনব মাইলফলকে নিজের নাম লেখান তিনি।
মাইলফলক স্পর্শের পর প্রথম শ্রেণির ক্রিকেটে আরও একটি অর্জনের দেখা পান তিনি। ৮ চারের সাহায্যে তুলে নিয়ে নেন ক্যারিয়ারের ৩১তম শতক। চলমান আসরে এটি তার তৃতীয় শতকের ইনিংস।
[caption id="attachment_59450" align="aligncenter" width="725"]
প্রথম বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজার রান করলেন তুষার ইমরান।[/caption]
শতক হাঁকানোর পর এদিন অবশ্য ইনিংসকে বেশি বড় করতে পারেননি তিনি। লেগ-স্পিনার তানভীর হায়দারের বলে ইনিংসের ৭৯তম ওভারের পঞ্চম বলে মোসাদ্দেকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে গেছেন তিনি। এর ফলে ব্যক্তিগত ১০৩ রানে থামে তার মাইলফলক স্পর্শ করা ইনিংসটি।
তার বিদায়ের পর শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিতীয় ইনিংসে খুলনা বিভাগের সংগ্রহ ৭ উইকেটে ৩১২ রান। ২৫ রান নিয়ে ক্রিজে অপরাজিত আছেন বিশ্বনাথ হালদার আর তার সাথে নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে যোগ দিয়েছেন মেহেদি হাসান।
তৃতীয় রাউন্ডের শেষ দিনে এসে দ্বিতীয় ইনিংসে এখনো অবধি ৩০১ রানে এগিয়ে আছে দলটি। এর আগে প্রথম ইনিংসে খুলনার ৩০৪ রানের জবাবে ১১ রানের লিড নিয়ে প্রথম ইনিংসে সবকয়টি উইকেট হারিয়ে ৩১৫ রান করে রংপুর।