-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

২০১৪ সালের পর হতাশা গ্রাস করেছিল কোহলিকে। সে সময় একাকীত্বও ভুগিয়েছে তাকে। সেই সময়ের কথা পরবর্তীতে একাধিকবার জানিয়েছেন গণমাধ্যমে ও বিভিন্ন সাক্ষাৎকারে। কয়েকদিন আগেও জানিয়েছেন, কীভাবে সেই পরিস্থিতি অস্বস্তিতে রেখেছিল তাকে।
তবে সেই প্রসঙ্গেই ফারুখ বলছেন, আনুশকা শর্মার মত এত সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও কেন কোহলির এত হতাশা আর অবসাদ।
ফারুখ বলেন, 'এত সুন্দরী স্ত্রী থাকতে বিরাট কীভাবে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ে? এখন তো ও সন্তানের পিতাও হয়েছে। জীবনে সবই ভালো হচ্ছে। আর সেই জন্য তো ওর ভগবানের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।'
কোহলি অবশ্য যে সময়ে অবসাদগ্রস্ত ছিলেন, তখন আনুশকার সাথে গাঁটছড়া বাঁধেননি। সবচেয়ে বড় কথা, আনুশকা তার স্ত্রী হয়ে আসার পর থেকে মাঠে ও মাঠের বাইরে অনেক গোছানো হয়েছেন ভারতীয় অধিনায়ক। এরপরও ফারুখের এমন মন্তব্যের পর অনেকের ধারণা, কোহলির কথা ভালোভাবে না বুঝেই মন্তব্য করে বসেছেন এই সাবেক ক্রিকেটার।
ফারুখ অবশ্য এই অবসাদেরই ঘোরতর বিরোধী। তিনি বলেন, 'মানসিক অবসাদ আসলে পশ্চিমা দুনিয়ার সমস্যা। ওরাই এসব নিয়ে বেশি কথা বলে। কিন্তু আমরা, ভারতীয়রা, মানসিকভাবে অনেক বেশি দৃঢ়। সবার জীবনে অনেক ওঠা-নামা থাকে। কিন্তু আমাদের মানসিক জোর বেশি থাকায় জীবনযুদ্ধের সেই লড়াইয়ে নেমে সফল হই। অন্য দেশের ক্রিকেটারদের মধ্যে এই জোর কিন্তু কম রয়েছে।'