-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বল হাতে পাঁচ নিয়ে মোহামেডানের ব্যাটিং লাইন আপে ধ্বস নামান এনামুল জুনিয়র।[/caption]
তারকায় ঠাসা দল- তবে জাতীয় দলের ব্যস্ততার কারণে যোগ দিতে পারেননি বেশ কিছু ক্রিকেটার। তবুও বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার থাকার স্বত্বেও নিজেদের ঠিক মেলে ধরতে পারছে না মোহামেডান।
এই তো গত ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে হারের পর পরের ম্যাচ, রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষেও হেরেছে মোহামেডান। অবশ্য এ ম্যাচকে ঘিরে খানিক বিতর্কও ছিল। আগে ব্যাটিং পেয়ে ৫৩ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে মোহামেডান।
অভিজ্ঞ হাফিজও ব্যর্থ হন জ্বলে উঠতে। ৪ রান করা হাফিজকে সাজঘরে পাঠান এনামুল জুনিয়র। ১০২ রানে পরপর দুই উইকেট পড়াতে আরও চাপে পড়ে মোহামেডান। সেই চাপ সামাল দেওয়ার চেষ্টায় ছিলেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ।
এনামুলের দ্বিতীয় শিকার হন জাহিদুজ্জামান। শুভাগতও মাহমুদউল্লাহর সঙ্গে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি। বিতর্ক তৈরি হয় পরের ওভারেই। এনামুল হকের বলে ক্যাচ আউটের শিকার হন ৪৮ রান করা মাহমুদউল্লাহ। তবে নিজের আউট ও উইকেট নিয়ে খানিকটা রাগান্বিত দেখা যায় তাঁকে।
আউট হওয়ার পর পিচ কিউরেটরকে ইশারা দিয়ে কিছু একটা বোঝানোর চেষ্টা করছিলেন। ১৪৩ রানে নাজমুল অপুকে আউট করে লিস্ট এ ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট শিকার করেন এনামুল জুনিয়র।
পরবর্তীতে ব্যাটিং করতে নেমে বেশি বেগ পোহাতে হয়নি রূপগঞ্জকে এ লক্ষ্য তাড়া করতে। ৪৬ রানে ২ উইকেট হারানোর পর রাতুল ও ফজলে মিলে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। রাতুল ৪৮ করে আউট হলেও ৭৩ বলে ৩৯ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ফজলে।
সংক্ষিপ্ত স্কোর –
মোহামেডান ১৪৩ (ওভার ৩৮.১)
মাহমুদউল্লাহ ৪৮, রনি ২৪ : এনামুল ৫/৪১
রূপগঞ্জ টাইগার্স ১৪৯-৩ (ওভার ৩৬.২)
রাতুল ৪৮, ফজলে ৩৯ : মিশু ২/৩৩