-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

২০১৭ সালে সর্বশেষ শ্রীলঙ্কার পক্ষে খেলেছিলেন কুলাসেকারা। ২০১৯ সালে অবসর নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। অবসরের দেড় বছরের মাথায় কোচের ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) ক্যান্ডির বোলিং কোচের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তার হাতে। এই টুর্নামেন্ট দিয়েই কোচ হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন কুলাসেকারা।
অবসরের আগে শ্রীলঙ্কার পক্ষে ২১টি টেস্ট, ১৮৪টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি। যথাক্রমে ৪৮, ১৯৯ ও ৬৬টি উইকেট শিকার করেছেন কুলাসেকারা। অর্থাৎ মোট ৩১৩টি আন্তর্জাতিক উইকেট আছে এই ডানহাতি পেসারের ঝুলিতে।
এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ২৭২, লিস্ট এ ক্রিকেটে ৩৫৪ ও টি-টোয়েন্টি ক্রিকেটে ১২৫টি উইকেট শিকার করেছেন তিনি। ২০০৮ সালে আইসিসি বোলার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ছিলেন কুলাসেকারা।
প্রসঙ্গত, ক্যান্ডি টাসকার্স দলটির মালিক বলিউড তারকা সালমান খানের পরিবার। দল গোছানোর সাথে সরাসরি যুক্ত ছিলেন সালমানের ছোট ভাই সোহেল খান ও বাবা সেলিম খান। সোহেল খান নিশ্চিত করেছেন মালিক হিসাবে সালমান মাঠে বসে সরাসরি ক্যান্ডির ম্যাচ উপভোগ করবেন। বলিউড তারকাদের ক্রিকেটে উপস্থিতি নতুন না হলেও, সালমানের জন্য এটি নতুন অভিজ্ঞতা।
দলটিতে খেলোয়াড় হিসাবে আছেন- কুশল পেরেরা, ক্রিস গেইল, কুশল মেন্ডিস, নুয়ান প্রদীপ, সেকুগে প্রসন্ন, আসেলা গুনারত্নে, লিয়াম প্লাঙ্কেট, ওয়াহাব রিয়াজ, নাভিন উল হক, দিলরুয়ান পেরেরা, লাসিথ এম্বুল্পদেনিয়া।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 