-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সাব্বির রহমান। ফাইল ছবি[/caption]
সাব্বিরের অশোভন আচরণের শিকার যিনি, জাতীয় দলের খেলোয়াড় তিনিও। মাঠের মধ্যে ফিল্ডিং করা অবস্থায় সাব্বিরের অভব্য আচরণের শিকার হয়েছেন তারকা ক্রিকেটার ইলিয়াস সানি। তিনি ডিপিএলে খেলছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে।
বুধবারের (১৬ জুন) এই ঘটনায় শেখ জামাল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসকে (সিসিডিএম) আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, বিকেএসপির তিন নম্বর মাঠে শেখ জামাল ও ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের মধ্যকার ম্যাচে ফিল্ডিং করছিলেন সানি। এ সময় সাব্বির তাকে গালিগালাজ করেন।
শুধু তা-ই নয়, সানিকে নাকি ইটও ছুঁড়ে মেরেছেন মাঠের বাইরে থাকা সাব্বির। গালিগালাজের সময় সাব্বির বর্ণবাদী আচরণ করেছেন বলেও অভিযোগ উঠেছে। সানিকে তিনি 'কাইল্যা' বলে অভিহিত করেছেন বলে দাবি করেছে শেখ জামাল।
[caption id="attachment_161751" align="aligncenter" width="521"]
সিসিডিএমকে দেওয়া শেখ জামালের চিঠি।[/caption]
সাব্বিরের বিরুদ্ধে অভিযোগ এনে শেখ জামালের দেওয়া চিঠিতে লেখা হয়েছে, 'অত্যন্ত দুঃখের সহিত জানাইতেছি যে, অদ্য ১৬ জুন ২০২১ তারিখে বিকেএসপি এর ৩নং মাঠে লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড বনাম ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব এর মধ্যকার খেলা চলাকালীন সময়ে লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড- এর খেলোয়াড় জনাব মোহাম্মদ ইলিয়াসকে লিজেন্ডস অব রূপগঞ্জ এর খেলোয়াড় জনাব সাব্বির রহমান রুম্মন মাঠের বাহির হতে বিনা কারনে উপুর্যপরি ইট ছুড়ে মারেন। অকথ্য ভাষায় গালিগালাজ ও উচ্চস্বরে বর্ণ বৈষম্য মূলক আচরণ করে বলেন যে, ওই কাইল্যা, কাইল্যা, কাইল্যা ইলিয়াস। যাহা একজন প্রফেশনাল ক্রিকেট খেলোয়াড় হিসেবে এহেন আচরণ অশোভনীয়ই নয়, শাস্তিযোগ্য অপরাধও বটে।'
এমন আচরণে সাব্বিরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ইলিয়াস সানির দল শেখ জামাল।