-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মেলবোর্নে চলমান বক্সিং ডে টেস্ট উপলক্ষ্যে ফক্স ক্রিকেট টেলিভিশন চ্যানেলে ধারাভাষ্য দিচ্ছেন অজি ধারাভাষ্যকার কেরি ও’কিফ। সেখানে তার উপহাসের শিকার হন চেতেশ্বর পূজারা ও রবীন্দ্র জাদেজা।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র জাদেজার একটি ওভার চলাকালে জাদেজার নাম উচ্চারণে আটকে যাচ্ছিলেন ও’কিফ। জাদেজার নাম উচ্চারণের ক্ষেত্রে ওতটা কঠিন না হলেও ও’কিফের কাছে হয়ত কঠিনই মনে হচ্ছিল। তাই তিনি মন্তব্য করে বসেন, এত কঠিন নাম কেউ রাখে? শুধু জাদেজার নাম নিয়ে ঠাট্টা করেই ক্ষান্ত হননি ও’কিফ। এই টেস্টের একমাত্র সেঞ্চুরিয়ান চেতেশ্বর পূজারার নাম নিয়েও ঠাট্টা করেন।
ও’কিফ বলেন, ‘উচ্চারণ করতে যখন এত সমস্যাই হয়, তখন কেউ কীভাবে নিজের ছেলের নাম চেতেশ্বর, জাদেজা রাখে?’
ও’কিফের এমন মন্তব্যের পর ধারাভাষ্য কক্ষে শুরু হয় হাসির রোল। ব্যাপারটি স্বভাবতই সহজভাবে নেননি ভারতীয়রা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের সমর্থকরা ও‘কিফকে একহাত নিচ্ছেন।
এর আগে মায়াঙ্ক আগারওয়ালের ঘরোয়া ক্রিকেটের ত্রি-শতকের ইনিংস নিয়ে ব্যাঙ্গ করে ও’কিফ মেলবোর্ন টেস্টে বলেছিলেন, মায়াঙ্ক এই দারুণ ইনিংস গড়েছিলেন রেলওয়েল ক্যান্টিনের কর্মচারীদের বিপক্ষে খেলে।
মেলবোর্ন টেস্টে অবশ্য সুবিধাজনক অবস্থানে রয়েছে সফরকারী ভারতই। এই টেস্ট জিততে হলে শেষ দিনে মাত্র দুটি উইকেট প্রয়োজন বিরাট কোহলির দলের। অন্যদিকে অস্ট্রেলিয়ার চাই ১৪১ রান। চতুর্থ দিনের খেলা শেষে ভারতের বোলিং কোচ ভারত অরুণ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গ্যালারিতে অস্ট্রেলিয়ার দর্শক কর্তৃক ভারতের দর্শকদের তিরস্কার, খেলোয়াড়দের অবমাননা কিংবা ও’কিফের ঠাট্টার জবাব জয় তুলে নেওয়ার মাধ্যমেই দিতে চায় তার দল। তিনি বলেন, ‘এটা কখনোই সুখকর নয় যে প্রতিপক্ষ দেশের কেউ এমন মন্তব্য করবে। এক্ষেত্রে আমাদের নিজেদের কিছুই করার নেই আসলে। এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তবে আমরা যা করতে পারি তা হলো খেলার মাঠে সকল প্রশ্নের জবাব দিয়ে দেয়া।’





