-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টস হেরে ব্যাট করতে নেমে ২২০ রান জড়ো করেছিল শান্তর দল, যা এবারের আসরে আগে ব্যাট করে সর্বোচ্চ স্কোর। স্বাভাবিকভাবেই সহজ জয়ের আশা করছিল দল। কিন্তু বরিশাল যে ম্যাচটি ৮ উইকেট ও ১১ বল হাতে রেখে জিতে যাবে, সেটি হয়ত কেউই ভাবেননি।
শান্তর কণ্ঠে তাই লুকিয়ে থাকল আক্ষেপ, হতাশা আর বোলিং নিয়ে অসন্তোষ। দল হেরে যাওয়ায় মূল্যহীন হয়ে পড়েছে নিজের শতকটিও, যদিও ব্যক্তিগত বিবেচনায় শান্তর কাছে এটি তার অন্যতম সেরা ইনিংস।
সংবাদ সম্মেলনে শান্ত আরও বলেন, 'ক্রিকেটে যেকোনো কিছু হতে পারে। কিন্তু আমরা যে রান করেছিলাম তা জয়ের জন্য যথেষ্ট ছিল। বোলাররা যদি ভালো বল করত আমরা জিততে পারতাম। সুপার ফোরে যাওয়া অবশ্যই চ্যালেঞ্জিং। আমাদের ম্যাচ জিততে হবে। ম্যাচ যদি না জিতি, নিয়মিত সুযোগ হাতছাড়া করি তাহলে আমার মনে হয় কোয়ালিফাই করার যোগ্যতা রাখি না।'
'যেভাবে গত চার-পাঁচটা ম্যাচ খেললাম, এভাবে খেললে কখনোই আমরা চার নম্বরে যাওয়ার যোগ্যতা রাখি না। এরকম পরিস্থিতিতে বোলারদের কাছ থেকে আরও ভালো কিছু আশা করেছিলাম। ওরা চেষ্টা করেছে, হয়নি। এসব থেকে শিখতে না পারলেও ভবিষ্যতেও হয়তবা এমনই ফলাফল আসবে।'- বলেন শান্ত।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 