-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এলপিএলের দ্বিতীয় আসরে আল-আমিন খেলছেন ক্যান্ডি ওয়ারিয়র্সের হয়ে। সোমবার (৬ ডিসেম্বর) ক্যান্ডি ওয়ারিয়র্স মুখোমুখি হয় ডাম্বুলা জায়ান্টসের। কলম্বোয় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ডাম্বুলা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে দলটি জড়ো করে ১৯০ রান।
দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন ফিল সল্ট। মাত্র ২৭ বলের মোকাবেলায় ৪টি চার ও ৫টি ছক্কা হাঁকিয়ে ৬৪ রান করেন তিনি। এছাড়া অন্যান্যদের মধ্যে নিরোশান ডিকওয়েলা ২৩ বলে ৩৭ ও অধিনায়ক দাসুন শানাকা ১৮ বলে ২৪ রান করেন।
ক্যান্ডির পক্ষে লাহিরু কুমারা তিনটি ও আল-আমিন হোসেন দুটি উইকেট শিকার করেন। যদিও দুজনই ছিলেন খরুচে। ৪ ওভার বল করে কুমারা ৩৪ ও আল-আমিন ৩৬ রান বিলি করেন। সল্টের পাশাপাশি নুয়ানিদু ফার্নান্দোকে শিকার করেন আল-আমিন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ক্যান্ডির সংগ্রহ দাঁড়ায় ১৭০ রান। আল-আমিন ছাড়া একাদশের বাকি সবাই ব্যাট হাতে নামলেও জেতাতে পারেননি দলকে। যদিও ২১ বলে ১টি চার ও ৪টি ছক্কায় ৩২ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে আশা দেখিয়েছিলেন রভম্যান পাওয়েল।
এছাড়া সাচিন্দু কলম্বেজ ১৬ বলে ২৭ ও অধিনায়ক অ্যাঞ্জেলো পেরেরা ২২ বলে ২৪ রান করেন। ডাম্বুলার পক্ষে নুয়ান প্রদীপ ও রমেশ মেন্ডিস তিনটি করে উইকেট শিকার করেন। ডাম্বুলা পায় ২০ রানের জয়।
সংক্ষিপ্ত স্কোর
টস : ডাম্বুলা জায়ান্টস
ডাম্বুলা জায়ান্টস : ১৯০/৭ (২০ ওভার)
সল্ট ৬৪, ডিকওয়েলা ৩৭, শানাকা ২৪
কুমারা ৩৪/৩, আল-আমিন ৩৬/২
ক্যান্ডি ওয়ারিয়র্স : ১৭০/৮ (২০ ওভার)
পাওয়েল ৪২, কলম্বেজ ২৭*
রমেশ ২১/৩, প্রদীপ ৩১/৩
ফল : ডাম্বুলা জায়ান্টস ২০ রানে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 