-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

রোডসের কথা মনোযোগ দিয়ে শুনছেন আরিফুল হক।[/caption]
মূল প্রস্তুতি শুরু হবে ১৮ জানুয়ারি, তার আগে ১৭ জানুয়ারি মিরপুরে দেখা গেল কুমিল্লার কোচ-খেলোয়াড়দের। ছিলেন রোডসও। দীর্ঘদিন পর ফিরে প্রথম দেখাতেই কুমিল্লার ক্রিকেটারদের নিয়ে ব্যস্ত সময় কাটাতে দেখা যায় তাকে।
এমনকি রোডস মুগ্ধ করেছেন কুমিল্লার প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনকেও। রোডসের পরামর্শ ও দিকনির্দেশনায় কাজ করা সহজ হবে, এমন বিশ্বাস থেকে সালাউদ্দিন বলেন, 'ভালো কিছু পেলে, দলের লাভ হলে তো খারাপ কিছু না। উনি অনেক অভিজ্ঞ, বাংলাদেশেরও প্রধান কোচ ছিলেন। বাংলাদেশের অন্যতম সফল কোচ। তার মাথা থেকে অনেক ভালো কিছু আসতে পারে। আমাকে হয়ত অনেক ভালো তথ্য দিবেন, আমি হয়ত ভালো কিছু শিখতে পারব।'
সালাউদ্দিন বলেন, 'সে খুব বিনয়ী, ভালো মানুষ, এসেই ছেলেদের কাছে নিজের ভূমিকা পরিস্কার করেছে। ভালো ভালো কিছু পরামর্শ দিয়েছে, কীভাবে কী করতে হবে এসব নিয়ে। সে দলের পরামর্শক হিসেবে আছে।'
[caption id="attachment_188418" align="aligncenter" width="800"]
কুমিল্লার প্রধান কোচ সালাউদ্দিনের সাথে পরামর্শক রোডস।[/caption]
যে দলের কোচ দেশের সেরা ক্রিকেট গুরু খ্যাত সালাউদ্দিন, সেই দলে রোডসকে কেন আনতে হল কুমিল্লার? এমন প্রশ্ন উঠল ক্রিকেট পাড়ায়। এমন প্রশ্ন ওঠা অবশ্য অবান্তর নয়। তবে সালাউদ্দিন মনে করেন, রোডসের কারণে তার কার্যক্রমে নেতিবাচক কোনো প্রভাব পড়ার সুযোগই নেই।
সালাউদ্দিন বলেন, 'এরকম হওয়ার সুযোগ খুব কম। আমি একটা জিনিস বিশ্বাস করি- যখন খেলা চালাবো তখন আমার নিজের মাথা থেকেই ভুল করব। আমি অন্যের মাথা থেকে ভুল করতে রাজি না। যদি ভুল করি ওখান থেকে কিছু শিখতে পারব। আরেকজনের মাথা থেকে ভুল করার সুযোগ আমার নেই, সেই ক্যারেক্টারও নেই। যদি ভুল হয়, পুরো দোষটা আমারই হবে। ভালো হলেও আমারই হবে। অন্যের মাথা থেকে ব্রেন ধার করে আমি খুব কম কাজ করি।'
রোডস শেষবার বাংলাদেশ ছেড়েছিলেন তিক্ত অভিজ্ঞতা নিয়ে। এবার অবশ্য পেলেন উষ্ণ অভ্যর্থনা। প্রখ্যাত এই কোচ বিপিএলে কতটুকু সাফল্য পান, তা-ই এখন দেখার বিষয়।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 




