-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

নিজের সময়ে মুরালি, শেন ওয়ার্ন, ম্যাগরা, ওয়াসিম আকরাম, ব্রেট লিদের মতো তারকা বোলারদের বিপক্ষে খেলেছেন শচিন টেন্ডুলকার। ভারতের ক্রিকেট দলে তখনকার সময়ে টেন্ডুলকার তারকা ক্রিকেটার থাকলেও বর্তমান সময়ে বিরাট কোহলি। টেন্ডুলকারের মতো মুরালি, ওয়ার্নদের বিপক্ষে কোহলির খেলা না হলেও হালের সেরা বোলারদের বিপক্ষে খেলেই সেরা ক্রিকেটার হয়েছেন কোহলি।
তবুও অনেক সমর্থকরা কোহলি নাকি টেন্ডুলকার- কে সেরা? সেটির জরিপ করে। কোহলি যেমন ম্যাকগ্রা, লি, মুরালির বিপক্ষে খেলতে পারবেন না তেমনি টেন্ডুলকারও হালের সেরা বোলার কামিন্স, রাবাদা, স্টার্কদের বিপক্ষে খেলতে পারবেন না। তবে সম্প্রতি সময়ে একটি ভিডিওতে জানিয়েছেন বর্তমান সময়ে খেললে কোন বোলারের বিপক্ষে খেলতেন তিনি।
রাবাদা কিংবা বোল্ট নন, সুযোগ পেলে আফগান স্পিনার রশিদের বিপক্ষে খেলতে চাইতেন তিনি। টেন্ডুলকার বলেন,
“আমাকে যদি বলা হয় যে এখনকার কোন বোলারের বিপক্ষে তুমি খেলতে চাও, আমি রশিদ খানের নাম বলব। ওর বোলিং নিয়ে সবাই সুনাম করেছে। আমিও ওর বোলিং দেখে বেশ আনন্দ পাই।”
রশিদ এই যুগের সেরা বোলারদের একজন হলেও রাবাদা, স্টার্কদের কাতারে নন। রাবাদা, বোল্টের মতো পেসার বাদ দিয়ে আফগান তারকা রশিদকেই কেন বেছে নিলেন টেন্ডুলকার, সেটির উত্তরও দিয়েছেন তিনি।
“আমার মনে হয় ওর সঙ্গে লড়তে পারলে বেশ ভালোই লাগত। কারণ, ও বল করার আগে ব্যাটসম্যানকে ধন্দে ফেলে দেয়। লেগ স্পিন, টপ স্পিন বা গুগলি—ও অনেক ধরনের বল করতে পারে।”
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 