-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ফাইল ছবি[/caption]
তবে চলমান বিপিএলে এক ওভারে এই দুই সংখার ‘মাঝামাঝি’ তথা সাতটি বল করার অভিযোগ উঠেছে! অভিযোগটি এসেছে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে যাওয়া দল সিলেট সিক্সার্সের পক্ষ থেকে। তাদের দাবি অনুযায়ী, মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে সিলেটের বোলার কামরুল ইসলাম রাব্বিকে দিয়ে ওভারে একটি বল বেশি করানো হয়েছে। রাব্বি আম্পায়ারকে এ ব্যাপারে অবগত করলেও আম্পায়ার অটল ছিলেন তার সিদ্ধান্তে।
এমন অভিযোগ মৌখিকভাবে জানানোর পর কর্তৃপক্ষের কাছে চিঠিও দিয়েছে দুর্ভোগ পোহানো সিলেট সিক্সার্স। চিঠি পাওয়া প্রসঙ্গে একটি জাতীয় দৈনিককে নিশ্চিত করে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, প্রয়োজনে শাস্তি প্রদান করা হবে ভুল সিদ্ধান্ত প্রদানকারী ঐ আম্পায়ারকে। তিনি বলেন, ‘আমরা সিলেট সিক্সার্সের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এখন আমরা বিষয়টি তদন্ত করবো। যদি আম্পায়ার এটি ইচ্ছে করে থাকেন তাহলে তো অবশ্যই কঠিন শাস্তি পাবেন। আর তা না হলেও আমরা এমন কিছু করবো যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। দোষী হলে তাকে আমরা নিষিদ্ধ করতে পারি। এছাড়া ভুলের জন্যও ছোট কোনো শাস্তি হতে পারে। পরে বিবেচনা করবো।’
এদিকে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান শেখ সোহেলও দোষ হয়ে থাকলে উপযুক্ত ব্যবস্থা নিতে প্রস্তুত বলে জানিয়েছেন। ঐ জাতীয় দৈনিককে তিনি বলেন, ‘আমি বর্তমানে দিল্লিতে আছি। তাই ঘটনাটি সরাসরি দেখতে পারিনি। ৭ বলে এক ওভার কিভাবে হয়! এমন প্রযুক্তির যুগে সেটি কঠিন। যদি অস্বচ্ছ কিছু হয়ে থাকে অবশ্যই তদন্ত হবে। ক্রিকেটে স্বচ্ছতা রাখতে আমরা যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতেও পিছপা হবো না। আমি দেশে ফিরে বিষয়টি দেখবো।’