-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ম্যাচ তখন শেষ। টানা ব্যর্থতার পর অবশেষে জয়ের দেখা পেয়ে সিলেট সিক্সার্সের মেন্টর ওয়াকার ইউনিসের মুখে স্বস্তির হাসি। ড্রেসিংরুমের সামনে পাকিস্তান ক্রিকেট কিংবদন্তির দিকে নিজ থেকেই এগিয়ে গেলেন বাংলাদেশি পেস বোলার তাসকিন আহমেদ।
সময়টা ভালো যাচ্ছে না তাসকিনের। ১০ ম্যাচে ১৩ উইকেট নিয়ে দলের বোলারদের মধ্যে সবচেয়ে সফল হলেও ইকোনমি ৯.৬১ বলে দিচ্ছে, কতটা ব্যয়বহুল ছিলেন তিনি। গত জুনে চ্যাম্পিয়নস ট্রফি থেকে শুরু, এখনো পর্যন্ত ছন্দটা ফিরে পাননি তাসকিন। স্বাভাবিকভাবেই ২২ বছর বয়সী পেসারের কপালে চিন্তার ভাঁজ।
ওয়াকার ইউনুস এর মতো কিংবদন্তিকে কাছে পেয়ে নিজের সমস্যা খুলে বলেছেন তাসকিন। বাংলাদেশ দলের তরুণ পেসার সন্ধ্যায় মুঠোফোনে বললেন, ‘তিনি বললেন, “তোমাকে আমি ২০১৫ সাল থেকে দেখছি। গত দুই বছর তো ভালোই খেলেছ। এ বছর খুব একটা ভালো যাচ্ছে না। সমস্যাটা কোথায়?” বললাম, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজটা যখন ভালো যাচ্ছিল না বলের গ্রিপটা পরিবর্তন করেছিলাম। তিনি পরামর্শ দিলেন, খুব বেশি পরিবর্তনের দরকার নেই। তুমি যেভাবে তাসকিন হয়েছ, ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতিতে বোলিং করেছ, ওটাই অনুশীলন কর। ওটার ওপরই জোর দাও।’
ওয়াকারের মতো কিংবদন্তির সঙ্গে কথা বললে কতটা উপকৃত হওয়া যায়, সেটিই বলছিলেন তাসকিন, ‘সত্যি বলতে কী, দেশি-বিদেশি কোচের কথায় খুব একটা পার্থক্য থাকে না। ওনারা কিংবদন্তি। তাঁদের যে বিশাল অভিজ্ঞতা, সেখান থেকে কিছু শেয়ার করলে অনেক সময় কাজে দেয়। তিনি প্রচুর ম্যাচ খেলেছেন, অনেক উইকেট নিয়েছেন। রিভার্স সুইংয়ের ওস্তাদ বলা যায়! বললেন, তোমাকে যদি একদিন নেটে পেতাম ভালো হতো। আরেকটু দেখতে পারতাম।’