-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অর্ধশতক পূরণের পর ওয়াটসন[/caption]
টসে জিতে গ্ল্যাডিয়েটরসের অধিনায়ক সরফরাজ আহমেদ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। মুলতান সুলতানসের পক্ষে ইনিংসের গোড়াপত্তন করতে আসেন শান মাসুদ ও জেমস ভিন্স। ১৭ বলে ২৮ রান করে মোহাম্মদ নওয়াজের বলে এলবিডাব্লু হয়ে আউট হলে ভাঙে তাদের ২৩ বলে ৩৪ রানের জুটি। অধিনায়ক শোয়েব মালিক তুলে নেন ফিফটি। ৪টি চার আর ২টি ছক্কায় ভর করে ৩৭ বলে ৫৩ রান করেন তিনি। চতুর্থ উইকেট জুটিতে মালিক আর ড্যানিয়েল ক্রিশ্চিয়ান গড়েন ৭৩ রানের জুটি। এছাড়া আর তেমন বড় কোন জুটি গড়তে পারেননি মুলতান সুলতানের ব্যাটসম্যানরা। মালিক আউট হবার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। নির্ধারিত ২০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৬০।
জবাব দিতে নেমে মোটামুটি একটা সূচনা পায় গ্ল্যাডিয়েটরস। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগত ৯ রান করে ওপেনার আহসান আলী মোহাম্মদ ইরফানের বলে আউট হয়ে বিদায় নেন। স্কোরবোর্ডে দলের রান তখন ৩৯। এরপর উইকেটে আসেন বর্তমানে ফর্মের তুঙ্গে থাকা রাইলি রুশো। ওয়াটসন-রুশো দুজনে মিলে গড়েন ৫৬ রানের এক জুটি, ৪১ বলে। ওয়াটসন উইকেটের চারপাশে দুর্দান্ত কিছু শটে তুলে নেন নিজের অর্ধশতক। ১১টি চারের মাধ্যমে আউট হওয়ার আগে ৪০ বল খেলে তিনি রান করেন ৬১। ওয়াটসনের বিদায়ের পর উমর আকমলকে সাথে নিয়ে ম্যাচ শেষ করেন রাইলি রুশো। শেষে ৯ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌছে যায় কোয়েটা গ্ল্যাডিয়েটরস। আকমল ১৮ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন।অন্যপ্রান্তে ১০টি চার আর ১টি ছক্কায় ৪৫ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন রুশো। ম্যাচ সেরা নির্বাচিত হন শেন ওয়াটসন।
সংক্ষিপ্ত স্কোরঃ
মুলতান সুলতানস- ১৬০/৯ (২০ ওভার)
মালিক ৫৩(৩৭), ভিন্স ২৮(১৭)
ইরফান ২/৩২
কোয়েটা গ্ল্যাডিয়েটরস- ১৬১/২ (১৮.৩ ওভার)
ওয়াটসন ৬১(৪০), রুশো ৬৭*(৪৫)
ইরফান ১/২৬