-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান আসে মাহফুজুর রহমান রাব্বির ব্যাট থেকে। এছাড়া আজিজুল হক রনি অপরাজিত ৩৫, সাকিব শাহরিয়ার ৩৪ ও মফিজুল ইসলাম রবিন ১৭ রান করেন।
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে ফরহাদ খান চারটি ও আসির মুঘল তিনটি উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান পড়ে ব্যাটিং বিপর্যয়ে। সেই বিপর্যয়ে সামাল দেওয়ার চেষ্টা করেন কাশিফ আলী। তবে তিনি ৬৪ রান করে সাজঘরে ফিরলে মূলত শেষ হয়ে যায় দলের জয়ের স্বপ্ন। অন্যান্যদের মধ্যে মুহাম্মাদ ওয়াকাস ২৭ ও আসির মুঘল অপরাজিত ১৯ রান করেন। ৪১.৪ ওভার শেষে পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ১৩৯ রানে।
বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন আজিজুল হক রনি, মাহফুজুর রহমান রাব্বি ও মুশফিক হাসান।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৬: ২২৮/৯ (৫০ ওভার)
মাহফুজুর রহমান রাব্বি ৬৬, আজিজুল হক রনি ৩৫*, সাকিব শাহরিয়ার ৩৪
ফরহাদ খান ৫৪/৪, আসির মুখল ৫১/৩
পাকিস্তান অনূর্ধ্ব-১৬: ১৩৯ (৪১.৪ ওভার)
কাশিফ আলী ৬৪, মোহাম্মদ ওয়াকাস ২৭
আজিজুল হক রনি ১৯/২, মাহফুজুর রহমান রাব্বি ৩১/২, মুশফিক হাসান ৩৪/২
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল ৮৯ রানে জয়ী।