-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এ বছর মার্চে আইসিসি বিশ্বকাপের বাছাইপর্ব খেলার সময় ওয়ানডে স্ট্যাটাস পায় নেপাল। এ ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেট ফিরছে নেদারল্যান্ডসও। ২০১৪ সালে বিশ্বকাপ বাছাইপর্বে কানাডার কাছে পরাজিত হয়ে ওয়ানডে স্ট্যাটাস হারিয়েছিল নেদারল্যান্ডস। প্রায় চার বছর পর যেন নতুন করে শুরু করছে ডাচরা।
শুধু তাই নয়, এ ম্যাচ দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর আন্তর্জাতিক কোনো ম্যাচ আয়োজন করতে যাচ্ছে নেদারল্যান্ডসের কোনো মাঠ। ২০১৩ সালের পর এটাই হবে নেদারল্যান্ডসের মাঠে অনুষ্ঠিত প্রথম কোন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভিআরএ গ্রাউন্ডে একমাত্র ওয়ানডে খেলেছিল তারা।
এ সিরিজের আগে লর্ডসে নেপাল, নেদারল্যান্ডস এবং এমসিসির অংশগ্রহণে একটি তিন দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
নেপালের প্রথম ওয়ানডে ম্যাচ আয়োজন করতে পেরে এবং ২০১৩ সালের পর প্রথম বারের মতো ঘরের মাঠে ম্যাচের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত ডাচ কোচ রায়ান ক্যাম্পবেল। তিনি বলেন, "নেপালকে তাদের প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচের জন্য স্বাগতম জানাতে পেরে এবং ২০১৩ সালের পর ঘরের মাটিতে প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। লর্ডসে খেলার আমন্ত্রণ পেয়ে আমরা সম্মানিত। এখন আমরা আমাদের ঘরের মাঠে দর্শকদের দেখাতে মুখিয়ে আছি যে আমরা কি করতে পারি। নেপাল একটি উদ্দীপ্ত দল। আমরা সবাই আইপিএলে দেখেছি নেপালের সন্দ্বীপ ল্যামিচানে একজন বিশ্বমানের ক্রিকেটার। তাদের এখানে স্বাগতম জানানো আমাদের বিশেষ আনন্দের।"
সর্বশেষ দুই দল মুখোমখি হয় বিশ্বকাপের কোয়ালিফায়ারে। ঐ ম্যাচে ৪৫ রানে জিতেছিল নেদারল্যান্ডস।
১৯৯৬ সালে আইসিসির সহযোগী সদস্য হয়েছিল নেপাল। তবে সাম্প্রতিক সময়ে নেপালের ক্রিকেটের উত্থান ছিল চোখে পড়ার মত।