-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

গত ২৭ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে করোনা পরবর্তী সময়ে ক্রিকেটে ফিরল দক্ষিণ আফ্রিকা। তবে তাদের ফেরাটা মোটেও সুখকর হলো না। ঘরের মাঠেই ধবলধোলাই হয়েছে কুইন্টন ডি ককের দল। দক্ষিণ আফ্রিকার পক্ষে তিন ম্যাচেই হেসেছিল ডু প্লেসির ব্যাট। তবে এই ব্যাটিং ভরসাকে আর ওয়ানডে দলে পাচ্ছেন না ডি কক। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ককে দেওয়া হয়েছে বিশ্রাম।
এই বছরের শুরুতেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ডু প্লেসি। গত সেপ্টেম্বর মাসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেন তিনি। তার দল চেন্নাই সুপার কিংস ভালো করতে না পারলেও রান ছিল ডু প্লেসির ব্যাটে। আইপিএল থেকে ফিরে কোয়ারেন্টিন কাটিয়েই আবার দেশের পক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমে যান ডু প্লেসি। সিরিজ জুড়েই রান আসে তার ব্যাট থেকে যদিও তা দলকে জেতাতে পারেনি।
ডু প্লেসি ছাড়াও পাইট ফন বিলওন, বিওর্ন ফরটান ও রিজা হেনড্রিকসকে ওয়ানডে দল থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৪ ডিসেম্বর। সিরিজের পরবর্তী দুইটা ম্যাচ হবে ৬ ডিসেম্বর ও ৯ ডিসেম্বর। সবগুলো ম্যাচই কেপ টাউনে অনুষ্ঠিত হবে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 