-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

২০০৮ সালে ওয়ার্নই শিরোপা এনে দিয়েছিলেন রাজস্থানকে। ফাইল ছবি[/caption]
অবশেষে রাজস্থান ফাইনালে উঠেছে। সদ্য প্রয়াত ওয়ার্নের দল আবারও আইপিএলের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। জস বাটলারের বিধ্বংসী শতকে রাজস্থান যখন ফাইনাল নিশ্চিত করেছে, তখন যেন আহমেদাবাদের ২২ গজ আর সবুজ গালিচা থেকে শুরু করে রাজস্থানের ড্রেসিংরুম কিংবা পুরস্কার বিতরণী মঞ্চ- সবখানে হাতড়ে বেড়ানো হল ওয়ার্নকে।
ওয়ার্নকে শিরোপা উৎসর্গ করার লক্ষ্য নিয়েই এবারের আইপিএল শুরু করে রাজস্থান। গতবার আশানুরূপ পারফর্ম করতে ব্যর্থ হওয়া দলটি এবার শুরু থেকেই ভালো খেলছে। শীর্ষ দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করার সুবাদে সুযোগ হয় প্রথম কোয়ালিফায়ারে, যে ম্যাচ হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে স্যাঞ্জু স্যামসনের দল ঠিকই জায়গা করে নিয়েছে ফাইনালে।
ম্যাচ শেষে স্যামসনের কথাতেই স্পষ্ট, রাজস্থানের শেষমেশ ফাইনালে ওঠার স্মৃতি কত পুরনো কথা। সে সময় আইপিএলে
বাটলারের হার না মানা শতক আবারও ফাইনালে তুলেছে রাজস্থানকে।[/caption]
দারুণভাবে আইপিএল শুরু করা বাটলার মাঝখানে ছন্দ হারালেও আবারও ফিরেছেন ফর্মে, ঠিক যখন দলের প্রয়োজন ছিল তাকে। তিনি বলেন, 'আসরের মাঝপথে এসে আচমকাই চাপে পড়ে গিয়েছিলাম। মনঃসংযোগ বিক্ষিপ্ত হচ্ছিল। সপ্তাহখানেক আগে কুমার সাঙ্গাকারা ও ট্রেভর পেনির সঙ্গে কথা বলি। সত্যি বলতে, কলকাতায় যাওয়ার আগে অনেক খোলামনে গিয়েছিলাম। ওই দিনের ম্যাচে যে আত্মবিশ্বাসটা ফিরে পাই, সেটাই আমাদের সাহায্য করেছে।'
২০০৮ সালে ওয়ার্নের নেতৃত্বে আইপিএলের প্রথম শিরোপা জিতেছিল রাজস্থান। এরপর আর কোনো শিরোপা ওঠেনি রাজস্থানের হাতে। সাবেক অধিনায়কের মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি রাজস্থান। গত ৪ মার্চ থাইল্যান্ডে অবস্থানকালে নিজের কক্ষে অচেতন অবস্থায় পাওয়া যায় ওয়ার্নকে। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ওয়ার্নের চেতনা ফেরানোর আপ্রাণ চেষ্টা করেছেন। তবে সফল হননি। মৃত্যুকে বরণ করে ততক্ষণে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ওয়ার্ন।
সেই ওয়ার্নের স্মরণে রাজস্থান গত ৩০ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বিশেষ এক জার্সি গায়ে দিয়ে মাঠে নামে। সেই জার্সির কলারে লেখা ছিল এসডব্লিউ২৩। ম্যাচের ভেন্যু ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে ওয়ার্নের স্মরণে একটি গ্যালারি প্রস্তুত করা হয়েছিল। নিরপেক্ষ ক্রিকেট দুনিয়া নিশ্চয়ই চাইবে, ওয়ার্নকে হারানোর বছরে আইপিএলের বহুল আকাঙ্ক্ষিত শিরোপাটা যেন রাজস্থান রয়্যালসের হাতেই ওঠে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 




