-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার মেয়ে নাফিসা কামালের সাথে অর্থমন্ত্রী। ফাইল ছবি[/caption]
মোস্তফা কামাল বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ এই পদে আসীন হলেও ক্রিকেটের সাথে এখনও সংযোগ আছে তার, পরোক্ষভাবে হলেও। সাংবাদিকরাও তাই তাকে পেলেই ক্রিকেট নিয়ে প্রশ্ন করে বসেন।
মঙ্গলবার (২ এপ্রিল) যেমন তার কাছে সাংবাদিকরা জানতে চাইলেন আসন্ন বিশ্বকাপে টাইগারদের পারফরম্যান্স সম্পর্কে। জবাবে মোস্তফা কামাল বললেন, ‘এবার ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে গেছে।’
মোস্তফা কামাল রসিকতা করে এমন কথা বললেও বাংলাদেশকে যে তিনি শিরোপা হাতে তথা বিশ্বকাপ ট্রফি হাতে দেখতে চান সেই বাস্নাই যেন ফুটে উঠেছে তার এই কথায়।
এদিকে এদিন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালনা পর্ষদের সঙ্গে ক্লাবটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসেছিলেন মোস্তফা কামাল। মোহামেডান আবারও দেশের ক্রীড়াঙ্গনে শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হতে পারবে কি না, এই প্রসঙ্গে তিনি বলেন, ‘মোহামেডান এখনো শক্তিশালী দল। সারা জীবন শক্তিশালী থাকবে। দেশের ক্রীড়াঙ্গনের স্বার্থে মোহামেডানের শক্তিশালী হতে হবে মানে? মোহামেডান তো এখনো শক্তিশালী। সারা জীবন শক্তিশালী থাকবে।’
তিনি বলেন, ‘দেশের ক্রীড়াঙ্গন মোহামেডান ছাড়া হয়েছে? হয়নি। একটা সময়ে হয়তো সফল হচ্ছে না। ৩ মাস বা ৬ মাস তাতে কী? ম্যানচেস্টার ইউনাইটেড কী সারা জীবন চ্যাম্পিয়ন হয়? অ্যাস্টন ভিলা সারা জীবন চ্যাম্পিয়ন হয়েছে নাকি? কী আজব ব্যাপার।’
এ সময় তার মেয়ে নাফিসা কামালের মালিকানাধীন বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রসঙ্গও উঠে আসে। সর্বশেষ বিপিএলে নিজেদের দ্বিতীয় শিরোপা জেতা দলটির উদাহরণ টেনে মোস্তফা কামাল বলেন, ‘খেলাধুলায় কেউ কখনও চ্যাম্পিয়ন হবে আবার নিচেও নামবে। হতেই পারে। খেলাধুলায় যে চ্যাম্পিয়ন হয় তাকেও দরকার। আবার যে হারে তাকেও দরকার। কুমিল্লা ভিক্টোরিয়ান্স আমাদের। কুমিল্লা ভিক্টোরিয়ান্স কী প্রতিবার চ্যাম্পিয়ন হয়? তাহলে? এটা কী সম্ভব? খেলাধুলায় গ্যারান্টির কিছু আছে যে প্রতিবার চ্যাম্পিয়ন হবো?’
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে 




