-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মেহেদী হাসান মিরাজ এর সঙ্গে দুই বছরের চুক্তি করেছে ওয়ালটন।[/caption]
১২ জানুয়ারি শনিবার রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে এক অনুষ্ঠানে উভয় পক্ষের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়ালটনের পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির পরিচালক এসএম মাহবুবুল আলম। এর আগে ২০১৫ সালে দুই বছরের জন্য ওয়ালটনের ‘ইয়ুথ অ্যাম্বাসেডর’ হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। এবার ‘স্পোর্টস অ্যাম্বাসেডর’ হিসেবে তাকে চুক্তিবদ্ধ করলো ওয়ালটন।
ওয়ালটনের সদ্য নিযুক্ত ‘স্পোর্টস অ্যাম্বাসেডর’ ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার নিজের অভিব্যক্তি জানাতে গিয়ে বলেন, ‘ক্রিকেটের পৃষ্ঠপোষকতায় ওয়ালটন বরাবরই এগিয়ে। শুধু ক্রিকেট নয়, ক্রিকেটারদের পৃষ্ঠপোষকতাও দিচ্ছে ওয়ালটন। যখন আমার তেমন পরিচিতি ছিল না, তখন ওয়ালটন আমাকে ইয়ুথ অ্যাম্বাসেডর করেছে। আজ তারা আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডরের মর্যাদা দিলো। এটা অনেক বড় সম্মানের। এ সম্মান পেয়ে আমি গর্ববোধ করছি।’
এদিকে, অনুষ্ঠানের শুরুতে মিরাজকে ফুল দিয়ে বরণ করে নেন এসএম মাহবুবুল আলম। এ সময় তিনি বলেন, ‘বিশ্বজুড়ে বাংলাদেশের ব্র্যান্ডিং করছে ক্রিকেট। যার নেতৃত্ব দিচ্ছে মিরাজের মতো উদীয়মান তারকারা। সে অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার; দেশের অন্যতম শীর্ষ ক্রিকেট তারকা। অন্যদিকে, উচ্চমানের প্রযুক্তিপণ্য উৎপাদন ও বাজারজাতকরণে ওয়ালটন দেশের শীর্ষ ব্র্যান্ড। এবার বিশ্বজয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ওয়ালটন।
তিনি আরও জানান, 'মিরাজ যেমন ক্রিকেট তারকা, ওয়ালটন তেমনি প্রযুক্তিপণ্যের জগতে তারকা। এই দুই তারকা আজ এক হলো। মিরাজ আমাদের পরিবারের একজন সদস্য। তাকে আমরা সব সময় সবার উপরে দেখতে চাই।’