-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল বাংলাদেশের (এমসিসিবি) প্রথম আসর। রেনেসা রাজশাহী মাস্টার্স বনাম কনফিডেন্স গ্রুপ ঢাকা মেট্রো মাস্টার্স এর মধ্যে অনুষ্ঠিত হয় প্রথম ম্যাচ। কনফিডেন্স গ্রুপ ঢাকা মেট্রো মাস্টার্স এর অধিনায়ক ও এই টুর্নামেন্টের আয়োজকদের একজন খালেদ মাহমুদ সুজন সদ্য নিয়োগ দেয়া বাংলাদেশের বোলিং কোচ নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, "কোর্টনি ওয়ালশ বিরাট একটা নাম, বিরাট একটা অভিজ্ঞতা বলে আমি মনে করি। বোলিংয়ে তার যে জ্ঞানের ভান্ডার আমরা যদি সঠিকভাবে তা নিতে পারি, তাহলে আমি মনে করি দারুণ একটা ব্যাপার হবে। বিশ্বমানের একজন পেস বোলার ছিলেন তিনি। দারুণ একটা ব্যাপার যে, তিনি আমাদের বোলিং কোচ হচ্ছেন। আমি খুব এক্সাইটেড। এই নামটাও অবশ্যই অনুপ্রেরণাদায়ক।" কোর্টনি ওয়ালশের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে বাংলাদেশের বোলাররা, এমনটাই মনে করেন সুজন। তিনি বলেন, "ওর কাছ থেকে আমাদের ফাস্ট বোলারদের শিখে নিতে হবে। উনারা যখন বোলিং করেছেন তখনকার ক্রিকেটটা একটু অন্যরকম ছিলো। অ্যামব্রোস, ওয়ালশ এক সময়ের ওয়েস্ট ইন্ডিজের ইতিহাস। ওয়ালশকে সবসময়ই সাইলেন্স কিলার বলা হতো। তার রানআপটাও অনেক সুন্দর ছিল। আমি মনে করি তার কাছ থেকে অনেক কিছুই শেখার আছে।" এদিকে এইচপি টিম বা তরুণ ক্রিকেটারদের কোর্টনি ওয়ালসের সংস্পর্শে এনে ভালো কিছুর প্রত্যাশা করছেন সুজন। এই বিষয়ে তিনি বলেন, " তার নিয়োগ খুব পজিটিভ ব্যাপার হবে। এইচপি টিম বা তরুণরা যদি তার সংস্পর্শে আসে বা তাদের কাছে পাঠাতে পারি সেটাও দারুণ ব্যাপার হবে। আসলে সব মিলিয়ে বড় একটি নাম যোগ হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে।" উল্লেখ্য, বাংলাদেশ দলের বোলিং কোচের এর দায়িত্ব নিতে কিছুদিনের মধ্যেই বাংলাদেশে আসবেন কোর্টনি ওয়ালস। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার কথা আছে এই সাবেক পেসারের।