-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বাংলাদেশের বিশ্বকাপ পারফরম্যান্সে হতাশ নন প্রধানমন্ত্রী। ফাইল ছবি[/caption]
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের জন্য ছিল দুঃস্মৃতির মত। কষ্টেসৃষ্টে সুপার টুয়েলভে উঠলেও টাইগাররা সেখানে জিততে পারেনি একটি ম্যাচও। এ নিয়ে সমর্থকরা ঢালাওভাবে শুরু করেন সমালোচনা, সেই সমালোচনার ঝড় এখনও চলছে।
তবে ক্রীড়ামোদী প্রধানমন্ত্রী এতে খানিক বিরক্ত। সমালোচকদের দিকে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি। যুক্তরাজ্য ও ফ্রান্স সফর শেষে দেশে সংবাদ সম্মেলনে ক্রিকেট নিয়ে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, 'তারা চমৎকার খেলেছে। ক্রিকেট খেলেছেন কখনও মাঠে? ব্যাট-বল ধরেছেন? ধরেননি। সেজন্য জানেন না।'
প্রধানমন্ত্রী বলেন, 'ব্যাটে-বলে লাগবে আর ছক্কা হবে, এটা সবসময় অঙ্কে মেলে না। এটাও বাস্তব কথা। হ্যাঁ, আমরা যে পারফরম্যান্স আশা করেছিলাম তা হয়নি। কিন্তু আমি কখনও তাদের নিয়ে হতাশ হই না। তাদেরকে আমি বলি- আরও ভালো খেলো, আরও মনোযোগী হও, আরও প্র্যাকটিস করো।'
[caption id="attachment_180886" align="aligncenter" width="800"]
বিশ্বকাপ ব্যর্থতার কারণে এখনও ক্রিকেটারদের নিয়ে চলছে সমালোচনা।[/caption]
ফলাফল নিয়ে বেশি মাথা না ঘামানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোর সমালোচনা করেছেন। তিনি বলেন, 'একে তো করোনার সময় ঠিকমত অনুশীলন করতে পারেনি, তারপরও বাংলাদেশ যে বিশ্বকাপে খেলছে, কয়েকটি দেশকে হারাতে পারছে এটাই তো সবচেয়ে বড় কথা। আমি চাচ্ছি তারা যেন আরও ট্রেনিং করে, আরও উন্নত খেলা খেলতে পারে।'
'কথায় কথায় এত হতাশ হওয়া ঠিক না। এটা আমাদের একটা মানসিক রোগের মত হয়ে গেছে- একটুতেই হতাশ আবার একটুতেই উৎফুল্ল। বেশি হতাশ হওয়া ভালো না, আবার বেশি উৎফুল্ল হওয়াও ভালো না।'- বলেন তিনি।