-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সাম্প্রতিক সময়ে অতি বৃষ্টিতে বন্য্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের উত্তর-দক্ষিণাঞ্চলের নিচু এলাকাগুলো। এতে দুর্ভোগে পড়তে হয়েছে হাজার হাজার মানুষকে। তাদের সাহায্যার্থে এগিয়ে আসার লক্ষ্যে নিজেদের উদ্যোগে ত্রাণ বিতরণ ছাড়াও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই কোটি টাকা প্রদানের অঙ্গীকার করেছিল বিসিবি। অবশেষে বিসিবি তাদের কথা রেখেছে এবং সেটি প্রতিশ্রুতির স্বল্প সময় ব্যবধানেই।
সোমবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অঙ্গীকার অনুসারে ২ কোটি টাকা প্রদান করে বিসিবি। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে গিয়ে বন্যার্তদের জন্য এই অনুদান প্রদান করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় অন্যান্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক মাহবুব আনাম, আফজালুর রহমান সিনহা, জালাল ইউনুস, লোকমান হোসেন ভূঁইয়া, আকরাম খান, নাঈমুর রহমান দুর্জয়, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দীন চৌধুরী সুজন ও বোর্ডের অন্যান্য শীর্ষ কর্তারা।
বন্যার্তদের এগিয়ে আসার জন্য আসন্ন বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা ইতোমধ্যে বাতিল করেছে বোর্ড। ঐ অনুষ্ঠানের টাকা থেকেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানো হয়েছে সাহায্য। এর আগে নিজ উদ্যোগে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সাহায্য পাঠিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।