-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বিশ্বকাপের ড্রেসিংরুমে মায়ের সঙ্গে যেত ফাতিমা। ফাইল ছবি[/caption]
কমনওয়েলথেও বিসমাহ যাবেন ফাতিমাকে নিয়েই, কিন্তু মেলেনি ছোট্ট শিশুটির গেম ভিলেজে থাকার অনুমতি। বার্মিংহামে আগামী ২৫ জুলাই শুরু হয়ে কমনওয়েলথ গেমস শেষ হবে ৮ আগস্ট। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বিসমাহর কন্যা সন্তান ফাতিমাকে কমওয়েলথ গেমস কর্তৃপক্ষ এক্রিডিটেশন কার্ড বা অনুমতিপত্র দেয়নি। তাই কমনওয়েলথ গেমসে খেলা নিয়ে দ্বিতীয়বার ভাবতে হয় ফাতিমাকে।
বিসমাহ অবশ্য কমনওয়েলথে শেষমেশ যাচ্ছেন, তাও মেয়েকে নিয়েই। ফাতিমা সাধারণত থাকে তার নানির কাছে। নানি ফাতিমাকে নিয়ে থাকবেন আলাদা একটি হোটেলে। বিসমাহও সেখানেই থাকবেন, অর্থাৎ গেম ভিলেজের বাইরে।
বিসমাহর মা ও মেয়ের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড কমনওয়েলথ গেমস কর্তৃপক্ষের কাছে দুটি বাড়তি অনুমতিপত্র চেয়েছিল। তবে গেমস কর্তৃপক্ষ পাকিস্তানের ২২ জনের বহর থেকে দুজনকে বাদ দিতে বলে। তাই বাধ্য হয়ে আলাদা হোটেলে মা ও মেয়েকে নিয়ে থাকতে হবে বিসমাহকে।
গত আগস্টে মা হন পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক বিসমাহ মারুফ। তার কন্যাসন্তান ফাতিমার বয়স এখনও এক বছরও হয়নি। মাতৃত্বের সব প্রতিকূলতা জয় করে বিসমাহ পুরোদমে চালিয়ে যাচ্ছেন ক্রিকেট। যথারীতি দেশকে নেতৃত্বও দিচ্ছেন। আর বিসমাহ সবই করছেন মেয়েকে সঙ্গে নিয়ে। লাহোরের এই নারী ফাতিমাকে নিয়ে যান বিশ্বকাপে। কিট-লাগেজের সাথে মেয়েকে নিজের কোলে নিয়ে যাওয়া আসা করেছেন টিম হোটেল কিংবা স্টেডিয়ামে।
[caption id="attachment_200269" align="aligncenter" width="680"]
খেলা চলাকালে বিসমাহর মা-ই দেখাশোনা করেন ফাতিমার।[/caption]
বিশ্বকাপেভারত-পাকিস্তান ম্যাচ শেষে বিশাল জয় পাওয়া ভারতীয় ক্রিকেটাররা বিসমাহর মেয়ে ফাতিমার পাশে গিয়ে দাঁড়ান। ম্যাচ শেষে ড্রেসিংরুমে যাওয়ার সময় ভারতীয় দলের সদস্য একতা ফাতিমাকে নিয়ে খুনসুটিতে মেতে ওঠেন। একে একে তার সাথে যোগ দেন হারমানপ্রীত, স্মৃতি, দিপ্তিরাও। মুহূর্তের মধ্যে গোটা দল ফাতিমাকে কেন্দ্র করে দাঁড়ায়, সবাই মেতে ওঠেন খোশগল্পে। এ সময় বিসমাহর কোলে ছিলেন ছয় মাস বয়সী ফাতিমা।
অসাধারণ এই মুহূর্তের দৃশ্য মুহূর্তে ছড়িয়ে পড়ে ক্রিকেট বিশ্বে। স্পিরিট অব ক্রিকেটের কথা বলে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে আইসিসি। ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার টুইট করে লিখেছেন, ‘কী অসাধারণ একটা মুহূর্ত। ক্রিকেটে মাঠের মধ্যে কোনো সীমানা নেই। তবে খেলাই মাঠের বাইরের সব সীমা ভেঙে দেয়। স্পোর্টস মানুষকে একত্রিত করে!’
কূটনৈতিক কারণে দীর্ঘদিন ধরে বৈরিতা বজায় রাখা ভারত ও পাকিস্তান এক বিন্দুতে এসে মিলেছিল বিসমাহর ফুটফুটে কন্যার মাধ্যমে। তবে এবার বিসমাহ আর তার কন্যা আলোচনায় বিতর্কিত কারণে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 




