-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ছে। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে দেশটিতে। হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত অক্সিজেনও। এরই মধ্যে চলছে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ, আইপিএল। ভারতে করোনা সংক্রান্ত নিউজগুলো ঠিকই চোখে পড়ছে দেশি এবং বিদেশি ক্রিকেটারদের। সেই ভীতি নিয়েই আইপিএলের মাঝপথেই অস্ট্রেলিয়ায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন জাম্পা ও রিচার্ডসন।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএল ছাড়ার পেছনে ব্যক্তিগত কারণে হিসেবে উল্লেখ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
“অ্যাডাম জামপা এবং কেন রিচার্ডসন ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ায় ফিরছেন এবং আইপিএল ২০২১ এর বাকি অংশে তাঁরা খেলবেন না। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যানেজমেন্ট তাঁদের সিদ্ধান্তকে সম্মান করে এবং তাদের সম্পূর্ণ সমর্থন করে।”
করোনাভীতি বাদেও ভ্রমণ অনিশ্চয়তায় ভুগছেন ক্রিকেটাররা। ভারতে করোনা আক্রান্ত বৃদ্ধি পাওয়ায় দেশটির সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় লাগাম টানতে পারে অস্ট্রেলিয়া সরকার। এর আগে আইপিএল ছেড়েছেন আরেক অস্ট্রেলিয়ান অ্যান্ড্রো টাই। তিনিও ব্যক্তিগত কারণ উল্লেখ করে আইপিএলের মাঝপথেই অস্ট্রেলিয়ায় ফিরেছেন রাজস্থান রয়্যালসের এই ক্রিকেটার।