-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষেই জিম্বাবুয়ে সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল। অন্যান্য সিরিজগুলোর মতো আসন্ন এই সিরিজটিও আয়োজন করা হবে ‘ক্লোজ ডোর’ কিংবা দর্শকবিহীন। মূলত জিম্বাবুয়ে করোনার প্রকোপের কারণে ক্রিকেটারদের জৈব সুরক্ষার বলয়ে রেখে আয়োজন হবে দুই দলের মধ্যকার সিরিজটি।
এই সফরে তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে পাকিস্তান। পুরো বিশ্বে করোনাভাইরাসের আঘাতের পর এটিই হবে দুই দলের মধ্যকার দ্বিতীয় সিরিজ। এর আগে গত বছর পাকিস্তান সফর করেছিল জিম্বাবুয়ে ক্রিকেট দল। ওই সিরিজে জিম্বাবুয়েকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান।
পিসিবির বোর্ড পরিচালক জানান কোভিড-১৯ পরবর্তী আন্তর্জাতিক সিরিজ আয়োজনে পিসিবি বেশ সজাগ রয়েছে। জিম্বাবুয়ে সিরিজ আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে তাঁদের।
“আমরা সবসময় ক্রিকেট ও কোভিড যে নিরাপদ এবং সুরক্ষিত পরিবেশে আয়োজন করা যায় সেটিই ধরে রাখার চেষ্টা করেছি। কোভিডের এই কঠিন সময়ে ক্রিকেটকে বিকাশিত করার চেষ্টা অব্যাহত থাকবে।”
বর্তমানে জিম্বাবুয়ে করোনা বেশ নিয়ন্ত্রণেই রয়েছে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৫২০ জন এবং করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬৮২২ জন যার মধ্যে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৬০৩ জন।
উল্লেখ্য দুই দলের মধ্যকার সিরিজটি আরম্ভ হবে টি-টোয়েন্টি দিয়ে। আগামী ২১ এপ্রিল হারারেতে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুটি ম্যাচও। টি-টোয়েন্টি সিরিজ শেষ হলে ২৯ এপ্রিল আরম্ভ হবে টেস্ট সিরিজ। ৭’ই মে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টটি।