-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ভারতে গত তিন দিনে করোনা আক্রান্তের নতুন রেকর্ড গড়েছে। সোমবার দেশটিতে সর্বোচ্চ ৩ লাখ ৫০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এতে করে আইপিএল চলাকালীন উদ্বিগ্ন বাড়ছে ক্রিকেটারদের। বিশেষ করে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা তো নিজ দেশে ফিরতে মরিয়া। ইতিমধ্যে দেশে ফিরেছেন অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন ও অ্যান্ড্রু টাই।
কলকাতা নাইট রাইডার্সের মেন্টন ডেভিড হাসি জানিয়েছেন আরও কয়েকজন অস্ট্রেলিয়া ফিরতে মরিয়া। এদিকে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ক্রিকেটারদের শারীরিক অবস্থা, দেশে ফেরার কী পরিকল্পনা এসব নিয়ে যোগাযোগ করা হচ্ছে বোর্ড। ওই বার্তার উত্তর দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সে খেলা ক্রিস লিন।
“আমরা আইপিএল খেললে অস্ট্রেলিয়া বোর্ড যে চুক্তির ১০ শতাংশ টাকা পায়, সেই টাকায় ব্যক্তিগত বিমান বা চাটার্ড ফ্লাইটের ব্যবস্থা করা সম্ভব কি না জানতে চেয়েছি বোর্ডের কাছে।”
তিনি আরও যোগ করেন, “আমি জানি অন্য অনেকের থেকে ভালো আছি আমরা। কিন্তু প্রচণ্ড কঠিন জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে হচ্ছে আমাদের, পরের সপ্তাহে হয়তো টিকাও পেয়ে যাব। ব্যক্তিগত বিমান হলে যদি সরকার আমাদের ঢুকতে দেয়। আমি কোনও সংক্ষিপ্ত রাস্তা নেওয়ার কথা বলছি না। সব নিয়ম জেনেই আমরা সই করেছি। তবে আইপিএল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে যেতে চাই।”
এদিকে করোনার বিপক্ষে লড়তে ভারত সরকারের ফান্ডে ৫০ হাজার ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের পেসার প্যাট কামিন্স। সেই সাথে বাকিদেরও এগিয়ে আসতে উদ্বুদ্ধ করেছেন এই অজি ক্রিকেটার।