-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বুধবার হোম অব ক্রিকেট পর্যবেক্ষণ করেন ওয়েস্ট ইন্ডিজের পর্যবেক্ষক দল[/caption]
করোনা পরবর্তী সময়ে বাংলাদেশ দল আন্তর্জাতিক ক্রিকেট শুরু করবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ দিয়ে। এই সিরিজের আগে বিসিবি জৈব সুরক্ষা বলয়ের অভিজ্ঞতা নিতে প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আয়োজন করে। এতে সফলতাও কুঁড়িয়েছে টাইগার বোর্ড।
তবুও বাংলাদেশ সফরের আগে এখানকার নিরাপত্তা ঘেটে দেখতে চায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এজন্য দুই সদস্যের প্রতিনিধি দল পাঠিয়েছিল তারা। প্রতিনিধি দলের দুই সদস্য হলেন- ডি. অক্ষয় মানসিং ও পল স্লো। এদের মধ্যে মানসিং আইসিসি ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের মেডিকেল দলের সদস্য। স্লো ক্যারিবীয় বোর্ডের সিকিউরিটি অ্যান্ড সেফটি ম্যানেজার।
গত শনিবার তারা বাংলাদেশে পা রাখেন। এখানে এসে ঢাকা ও চট্টগ্রামের দুই ভেন্যু পরিদর্শন করেন। দুই শহরে দুইটি হাসপাতাল দেখেন তারা। গিয়েছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানেও। সব দেখে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন তারা। সব ঠিক থাকল জানুয়ারির মাঝামাঝি বাংলাদেশ সফর করবে জেসন হোল্ডাররা।
আজ (বুধবার) মানসিং ও পল স্লোকে পাশে নিয়ে গণমাধ্যমকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘উনারা এখানে পরিদর্শনে এসেছেন। কোভিডের এই পরিস্থিতির মধ্যে তাদের আসার কথা। আপনারা জানেন, ওয়েস্ট ইন্ডিজের সফর আছে। এজন্য তাদের এখানে আসা। উনারা ঢাকা এবং চট্টগ্রাম দুই জায়গায় পরিদর্শন করেছেন। আমি যতটুকু বলতে পারি, তারা বেশ সন্তুষ্ট আমাদের ব্যবস্থাপনায়।’
‘তারা হাসপাতাল এবং ভেন্যু সবকিছু দেখেছেন। হোটেল দেখেছেন, ওখানে থাকার ব্যবস্থা কেমন হবে, নিরাপত্তা কেমন হবে। আশার কথা হচ্ছে, উনারা বেশ সন্তুষ্ট। ভালোই সন্তুষ্ট। এখন আসার ব্যাপার যেটা আছে, সেই অনুমতি দিবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। সবকিছু ঠিক হলে তারা জানুয়ারির মাঝের দিকে আসবে।’- সাথ যোগ করেন তিনি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 